এই পরিস্থিতিতে ছ’দফা দাবিতে বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল এসএলএসটি–২ ফ্রেশার্স প্রার্থীরা। আন্দোলনকারীদের তরফে শিশির দাসের দাবি, ‘স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন আমাদের প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার সকাল ১১টায় দেখা করার আশ্বাস দিয়েছেন।’ শিশিরদের বক্তব্য, ‘রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়ার মাঝপথে ওবিসি সংরক্ষণে বদল করেছে। আমরাও পুরোনো দাবিতে অনড়। ইন্টারভিউয়ের আগেই ২০১৬–র প্রার্থীদের ১০ নম্বর বাতিল করতে হবে। ২০২৫–এর […]