নিলামে গান্ধীর লেখা পাণ্ডুলিপি, ১৬.২০ কোটিতে বিক্রি - 24 Ghanta Bangla News
Home

নিলামে গান্ধীর লেখা পাণ্ডুলিপি, ১৬.২০ কোটিতে বিক্রি

Spread the love

নিলাম সংস্থা স্যাফ্রনআর্ট আয়োজিত ‘গান্ধী: ফ্রম দ্য কালেকশন অফ আনন্দ টি হিঙ্গোরানি’ শীর্ষক এই নিলামে মোট ৮৬টি ‘লট’ ছিল। গান্ধীর চিঠি, পাণ্ডুলিপি, আলোকচিত্র এবং তাঁর ব্যবহৃত বিভিন্ন ব্যক্তিগত সামগ্রীর ওই সংগ্রহে। লট নম্বর ৮০–তে ছিল ৬৮৮টি বার্তার ওই পাণ্ডুলিপিটি।

স্যাফ্রনআর্টের সহ-প্রতিষ্ঠাতা দীনেশ ভাজিরানির কথায়, ‘এই পাণ্ডুলিপি গান্ধীর চিন্তা ও দৈনন্দিন জীবনযাত্রা সম্পর্কে বিশদে বোঝার এক বিরল সুযোগ এনে দেয়। প্রকাশ্যে যে আদর্শের কথা গান্ধী বলতেন, ব্যক্তিজীবনে তিনি কী ভাবে সেগুলি অনুসরণ করতেন, তারই অন্তরঙ্গ পরিচয় মেলে এই লেখায়।’ নিলামে ‘মেসেজ অন গড’ নামে গান্ধীর ঈশ্বর ও ‘ভগবদ্গীতা’ সম্পর্কিত তিনটি পাণ্ডুলিপি ও চিঠির একটি সেট বিক্রি হয়েছে ১ কোটি ৬৮ লক্ষ টাকায়। গান্ধীর ব্যবহৃত ‘পেটি চরকা’ বা বাক্সের মধ্যে রাখা যায় এমন চরকা এবং চরকা কাটার আধ্যাত্মিক অনুশীলন নিয়ে লেখা দু’টি চিঠি ছিল নিলামের অন্য একটি লটে। সেটি বিক্রি হয় ১ কোটি ২ লক্ষ টাকায়। এ ছাড়াও গান্ধীর স্বাক্ষর করা একটি ছবি বিক্রি হয়েছে ৭৮ লক্ষ টাকায়। অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে তাঁর চিঠি, টেলিগ্রাম ও পোস্টকার্ডের একটি সংকলনের দাম উঠেছে ৫৭ লক্ষ ৬০ হাজার টাকা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *