ছ’দফা দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক, স্কুল শিক্ষামন্ত্রীর কাছে কী দাবি চাকরিপ্রার্থীদের? - 24 Ghanta Bangla News
Home

ছ’দফা দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক, স্কুল শিক্ষামন্ত্রীর কাছে কী দাবি চাকরিপ্রার্থীদের?

Spread the love

এই পরিস্থিতিতে ছ’দফা দাবিতে বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল এসএলএসটি–২ ফ্রেশার্স প্রার্থীরা। আন্দোলনকারীদের তরফে শিশির দাসের দাবি, ‘স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন আমাদের প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার সকাল ১১টায় দেখা করার আশ্বাস দিয়েছেন।’ শিশিরদের বক্তব্য, ‘রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়ার মাঝপথে ওবিসি সংরক্ষণে বদল করেছে। আমরাও পুরোনো দাবিতে অনড়। ইন্টারভিউয়ের আগেই ২০১৬–র প্রার্থীদের ১০ নম্বর বাতিল করতে হবে। ২০২৫–এর ওএমআর শুধু প্রার্থীদের দিলেই হবে না, প্রকাশ করতে হবে। ২০১৬–র নিয়োগে নির্দিষ্ট সময়ের পরে মেয়াদ–উত্তীর্ণ প্যানেল বাতিল করতে হবে। চলতি নিয়োগে ইন্টারভিউয়ের ভিডিয়োগ্রাফি করতে হবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *