এই সময়: অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা না-পাওয়া ও আবেদন যাচাইয়ে বিভ্রান্তির অভিযোগে রাজ্য জুড়ে অসন্তোষ চরমে উঠেছে। বৃহস্পতিবার পুরুলিয়ার রঘুনাথপুরে মহকুমাশাসকের কার্যালয়ে নথি জমা দেওয়ার ভুয়ো খবরে বিভ্রান্ত হয়ে শত শত মহিলা উপস্থিত হন। কার্যালয়ে নথি জমা নেওয়ার কোনও ব্যবস্থা না-থাকায় ক্ষুব্ধ মহিলারা রঘুনাথপুর-সাঁওতালডিহি সড়ক টানা সাড়ে পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখেন। স্থানীয় কংগ্রেস নেতৃত্ব এর […]