‘অন্নপূর্ণা’ নিয়ে ক্ষোভে ৫ ঘণ্টা পথ অবরোধ, ঘেরাও পুরসভাও - 24 Ghanta Bangla News
Home

‘অন্নপূর্ণা’ নিয়ে ক্ষোভে ৫ ঘণ্টা পথ অবরোধ, ঘেরাও পুরসভাও

Spread the love

এই সময়: অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা না-পাওয়া ও আবেদন যাচাইয়ে বিভ্রান্তির অভিযোগে রাজ্য জুড়ে অসন্তোষ চরমে উঠেছে। বৃহস্পতিবার পুরুলিয়ার রঘুনাথপুরে মহকুমাশাসকের কার্যালয়ে নথি জমা দেওয়ার ভুয়ো খবরে বিভ্রান্ত হয়ে শত শত মহিলা উপস্থিত হন। কার্যালয়ে নথি জমা নেওয়ার কোনও ব্যবস্থা না-থাকায় ক্ষুব্ধ মহিলারা রঘুনাথপুর-সাঁওতালডিহি সড়ক টানা সাড়ে পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখেন। স্থানীয় কংগ্রেস নেতৃত্ব এর জন্য সোশ্যাল মিডিয়ায় বিজেপির রঘুনাথপুর শহর মণ্ডলের এক নেতার পোস্টকে দায়ী করেছে। অন্য দিকে, পুরুলিয়া পুরসভাতেও আবেদন বাতিল ও ভাতা বন্ধের প্রতিবাদে তিন ঘণ্টা বিক্ষোভ দেখান প্রায় ২০০ মহিলা।

পূর্ব বর্ধমান জেলাতেও একই ছবি দেখা গিয়েছে। গুসকরা পুরসভায় প্রায় সাড়ে আট হাজার আবেদনের মধ্যে অনেকের অ্যাকাউন্টে টাকা না-ঢোকায় ক্ষুব্ধ উপভোক্তারা চেয়ারম্যান-সহ আধিকারিকদের ঘেরাও করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুসকরা ফাঁড়ির পুলিশ হস্তক্ষেপ করে। মেমারি-১ ও ২ ব্লক, বর্ধমান পুরসভা এবং কালনা-১ বিডিও অফিসেও ‘আন্ডার প্রসেসিং’ স্ট্যাটাস ও বকেয়া ভাতার দাবিতে বিক্ষোভ দেখান মহিলারা।

পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়া বিডিও অফিসে ভেরিফিকেশনে অনিয়মের অভিযোগ তুলে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান মহিলারা। পরে জয়েন্ট বিডিও এবং কেন্দা ফাঁড়ির পুলিশ আশ্বস্ত করলে ক্ষোভ প্রশমিত হয়। একইসঙ্গে দুর্গাপুরে মহকুমাশাসক দপ্তরের সাড়া না পেয়ে শহিদ ক্ষুদিরাম সরণি আধ ঘণ্টা অবরোধ করেন মহিলারা, যা পরে নিউ টাউনশিপ থানার পুলিশ গিয়ে তুলে দেয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *