দুর্গাপুরে পর পর হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, ঘুরে দেখল দমকল
এই সময়, দুর্গাপুর: তারাপীঠ ও কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে নড়েচড়ে বসেছে দুর্গাপুরের প্রশাসন ও দমকল। দুর্গাপুরের হোটেলগুলিতে অগ্নিনির্বাপণের ব্যবস্থা কী রয়েছে, তা দেখতে বৃহস্পতিবার বেনাচিতি এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে হোটেলে হোটেলে অভিযান চালালেন দমকল বিভাগের আধিকারিকরা। অভিযানে একাধিক হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থার বেহাল ছবিই ধরা পড়ল। দেখা গেল, একাধিক হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা বলে কিছুই নেই।