এল নিনিও–র দাপটে মাঝপর্বে ফের অনিশ্চিত বর্ষা, হতাশ করছে ভারত মহাসাগরও
এই দুই সঙ্কেতের যুগপৎ পরিবর্তনের প্রভাব ইতিমধ্যেই বৃষ্টির অসম বণ্টনে স্পষ্ট। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হওয়ায় বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং পূর্ব উত্তরপ্রদেশের কিছু অংশে সক্রিয় রয়েছে বর্ষা। অন্য দিকে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘস্থায়ী শুষ্ক দশা চলছে। ফলে একই সময়ে দেশের এক প্রান্তে বৃষ্টির দাপট, অন্য প্রান্তে বৃষ্টির জন্য হাহাকার—বর্ষার এই বৈপরীত্য প্রকট হচ্ছে। সব মিলিয়ে দেশে বৃষ্টির ঘাটতি এখন প্রায় ১৩ শতাংশ।