৪০০ শহরে বাসের হাহাকার, নগর পরিবহণের বেহাল ছবি
দেশে নথিভুক্ত বাসের সংখ্যা প্রায় ১৪.৫ লক্ষ। রাজ্য পরিবহণ সংস্থাগুলির স্টেজ ক্যারেজ বাস রয়েছে প্রায় ২.৯ লক্ষ। কিন্তু সংগঠিত সিটি পরিষেবায় চলছে মাত্র ৬৫ হাজারের কাছাকাছি বাস। এর ৬০ শতাংশই রয়েছে মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও কর্নাটকে। ফলে রাজ্যভেদে পরিষেবার বৈষম্যও প্রকট।
এই সমস্যার আর একটি দিক হলো বাসের বয়স। সিটি সার্ভিসে যুক্ত প্রায় ৪০ হাজার বাসের বয়স ১৫ বছরের বেশি। ২০২৬ থেকে ২০৩০-এর মধ্যে ৫.৮ লক্ষ বাসের মেয়াদ শেষ হওয়ার কথা।