মনোমালিন্যের জল্পনার মাঝেই হরমনপ্রীতকে বিশেষ সম্মান স্মৃতির
অধিনায়কত্ব নিয়ে স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীত কৌরের মধ্যে মত পার্থক্য তৈরি হয়েছে বলে খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়ক প্রশংসায় ভরালেন প্রাক্তনীকে। স্মৃতি লিখেছেন, এত বছর হারমনপ্রীতের সঙ্গে খেলতে পেরে তাঁর ভালো লেগেছে। ভারতীয় দলের নেতৃত্বে তাঁর দশ বছরকে অসাধারণ বলেও উল্লেখ করেন স্মৃতি। পাশাপাশি জানান, দু’জনে একসঙ্গে দেশের জন্য আরও সাফল্য এনে দেওয়ার চেষ্টা করবেন। সম্প্রতি তিন ধরনের ক্রিকেটেই স্মৃতিকে অধিনায়ক করেছে বোর্ড।