October 2026 - 24 Ghanta Bangla News
Home

SRFTI-তে বয়কটে অনড় পড়ুয়ারা, সমর্থনে সরব নন্দিতারা

এই সময়: ঘটনার চার দিন পরে পড়ুয়াদের দাবি মেনে ভিসি প্রেস বিবৃতি জারি করলেও তাতে কাজ হলো না। অ্যাকাডেমিক বয়কট চলবে বলে সাফ জানালেন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এর পড়ুয়ারা। এসআরএফটিআইয়ে গোলমালের ঘটনার তদন্তে কলকাতা পুলিশের তৈরি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) বৃহস্পতিবার রিপোর্ট জমা দিয়েছে। লালবাজার সূত্রে খবর, ছ’পাতার ওই রিপোর্টে ঘটনার বিস্তারিত […]

Home

উনুনে কড়াকড়ির কোপ, ফুটপাথে রান্না বন্ধ সেক্টর ফাইভে, ব্যবসা লাটে ওঠার উপক্রম

সেক্টর ফাইভ, বাংলার আইটি হাব নামেই পরিচিত। শুধু আইটি অফিস নয়, রয়েছে অসংখ্য সরকারি ও বেসরকারি অফিসও। রেস্তোরাঁ, ফুড ডেলিভারির অপশন থাকলেও সস্তা এবং পরিচ্ছন্নতার জন্য ফুটপাতের দোকানগুলি জনপ্রিয়। সবমিলিয়ে ৯৭৩টি দোকান রয়েছে এখানে। তার মধ্যে ৯০ শতাংশ খাবারের। এনডিআইটিএ সূত্রে যদিও জানানো হয়েছে, কাউকে উচ্ছেদ করা হচ্ছে না, কেবল আইন অনুযায়ী কিছু নিয়ম মানতে […]

Home

আজকের রাশিফল ২ অক্টোবর ২০২৬: কার ভাগ্যে কী আছে, দেখে নিন

কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই উচিত হবে। নতুন বাড়ি বা জমি কেনার সংযোগ হতে পারে। বিদেশে কর্ম সংযোগ হতে পারে। কোনও হিতৈষী ব্যক্তির সাহায্যে সম্পর্কের জটিলতা কাটতে পারে। সবাইকে সহজে বিশ্বাস করলে ঠকতে পারেন। FAQ প্রশ্ন: আজ ২ অক্টোবর ২০২৬ কোন তিথি? উত্তর: আজ সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত আশ্বিন কৃষ্ণা […]

Home

৯/১১–র পরে ককপিটে বিশেষ কোড, তাতেও বিপত্তি!

মঙ্গলবার গভীর রাতে দুবাই থেকে ইজ়রায়েলের তেল আভিভ যাওয়ার সময়ে মাঝ আকাশে ফ্লাই দুবাইয়ের ফ্লাইটের ককপিটে ছুরিকাহত হন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মছর। অভিযোগের তির কো–পাইলটের দিকে। মনে করা হচ্ছে, স্মিতকে আহত করে বিমানের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নাশকতার উদ্দেশ্য ছিল তাঁর। ওই আহত অবস্থায় ক্যাপ্টেন স্মিত যে ভাবে ভিতর থেকে ককপিটের দরজা খুলে দিয়েছিলেন, […]

Home

বঙ্গে ১৫ হাজার কোটি লগ্নি অম্বুজা-নেওটিয়ার

চলমান শিল্পবান্ধব পরিবেশ এবং পরিকাঠামো উন্নয়নের জোয়ারে ভর করে শিল্পপতিদের এই লগ্নির ঘোষণাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। নবান্ন সূত্রে খবর, অম্বুজা নেওটিয়ার এই প্রস্তাবে অত্যন্ত উৎসাহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, প্রকল্পগুলি যাতে দ্রুত বাস্তবায়িত হয়, সেই বিষয়েও তিনি প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার আশ্বাস দিয়েছেন। রিলায়েন্স, আদানি এবং এ বার অম্বুজা নেওটিয়ার মতো […]

Home

মুখ্যমন্ত্রীকে কুকথা বলে পুজোয় আমন্ত্রণ, চিহ্নিত করা হচ্ছে, হুঁশিয়ারি শমীকের

উত্তর ২৪ পরগনার বারাসতে একটি শিল্প তালুকের অনুষ্ঠানে শমীক বলেন, ‘রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে গত চার বছর দেখতে পেলে যাঁরা স্লোগান দিত––চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা––তাঁরা এখন দেখছি শুভেন্দু অধিকারীর বড় বড় ছবি নিয়ে দুর্গা পুজোর প্যান্ডেলে স্বাগত জানাচ্ছেন। মানুষ এগুলো দেখেছে। আমরাও এগুলো দেখেছি। এদের চিহ্নিত করতে হবে।’

Home

শিল্পে রাজনীতির অনুপ্রবেশ নয়, ফের স্পষ্ট বার্তা শমীকের

কোনও শিল্পসংস্থা যদি কোনও ছোটখাটো সমস্যার মুখে পড়ে, তা হলে স্থানীয় বিধায়কের সঙ্গে তাঁরা কথা বলতেই পারেন, কিন্তু রাজনৈতিক দলের লোকদের না–ডাকারই পক্ষপাতী শমীক। যশোর রোডের পার্শ্ববর্তী এই গারমেন্টস পার্কের কর্তাদের উদ্দেশে শমীক বলেন, ‘রাজনৈতিক ব্যক্তিত্বদের (কোনও অনুষ্ঠানে) বারবার ডাকবেন না। আমাকে তো নয়ই। ছোটখাটো ব্যাপারে স্থানীয় বিধায়ক বলবেন। রাজনীতিকদের অনুপ্রবেশ করতে দেবেন না। ব্যবসাদারদের […]

Home

জাহাজের কুক হয়ে পাড়ি সোমালিয়ায়, জলদস্যুদের হাতে খুন কলকাতার যুবক

এই সময়: কলকাতার একবালপুরের নবাব আলি লেনের একচিলতে টালির ঘর যেন কান্নায় ভারী হয়ে উঠেছে। বছর খানেক আগে ছেলে তনভীর–উজ–জামানের (৩৮) বিয়ে দিয়েছিলেন বাবা–মা। তার মাস ছয়েকের মাথায় বিদেশি জাহাজের কুক হিসেবে তিনি পাড়ি দেন সুদূর সোমালিয়ার উদ্দেশে। কিন্তু ঘরের ছেলে যে আর কোনও দিন ঘরে ফিরবেন না— সেটা ভাবতেও পারেননি কেউ। গত ২১ এপ্রিল […]

Home

নতুন BMW 3 Series-এর ডিজাইন বদলে গেল, পুরনো মডেলের সঙ্গে বড় ফারাক

প্রায় পাঁচ দশক ধরে বিএমডব্লিউ ৩ সিরিজ (BMW 3 Series) এমন একটি গাড়ি, যাকে দূর থেকেই সহজে চিনে নেওয়া যায়। কিন্তু নতুন অষ্টম প্রজন্মের ৩… প্রায় পাঁচ দশক ধরে বিএমডব্লিউ ৩ সিরিজ (BMW 3 Series) এমন একটি গাড়ি, যাকে দূর থেকেই সহজে চিনে নেওয়া যায়। কিন্তু নতুন অষ্টম প্রজন্মের ৩ সিরিজে সেই পরিচিত ডিজাইন ভাষা […]

Home

‘পিএমও স্টাফ’ বলে সোজা নবান্নে, ধৃত ১

এই সময়, হাওড়া: পিএমও স্টাফ তথা প্রধানমন্ত্রীর দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নের পূর্ত দপ্তরে প্রবেশের অভিযোগে দিল্লি থেকে এক মহিলাকে গ্রেপ্তার করল হাওড়া সিটি পুলিশ। ধৃতের নাম আকাঙ্ক্ষা বিদ্যার্থী। গত বুধবার দুপুরে তিনি নবান্নে রাজ্যের পূর্তমন্ত্রী অজয়কুমার পোদ্দারের সঙ্গে দেখা করেন। মন্ত্রীর সঙ্গে কথাবার্তার সময়ে তাঁর পরিচয় নিয়ে সন্দেহ হয়। মন্ত্রীর নির্দেশে পূর্ত দপ্তরের আধিকারিকরা […]