বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালত গত সপ্তাহে হুগলির মগরা থানাকে অভিযুক্তদের গ্রেপ্তারের ব্যাপারে তৎপরতা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। হাইকোর্টে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও অভিযুক্ত দুই ক্রিকেটারের পক্ষে সওয়াল করার জন্য কোনও আইনজীবী শুনানিতে ছিলেন না। শুনানির পরে আদালতের নির্দেশ, অভিযোগকারিণীর ব্যক্তিগত মুহূর্তের ছবি যাতে ছড়িয়ে না–পড়ে, সেই লক্ষ্যে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে তাঁদের ইলেকট্রনিক […]