অগ্নিমিত্রার অনুষ্ঠানে ফোনে অভিযোগ সোনা পাপ্পুর নামে
এ দিনের ‘মুখোমুখি’ অনুষ্ঠানে কলকাতা পুরসভার ৯১ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা ফোন করেন। মন্ত্রী তাঁর কাছে জানতে চান, তিনি কোন এলাকার সমস্যার কথা জানাতে চাইছেন? সংশ্লিষ্ট ব্যক্তি তাঁকে ফোনে জানান, তিনি কসবা রথতলা এলাকায় থাকেন। তাঁর অভিযোগ, কসবা রথতলা সংলগ্ন এলাকায় একটি শতাব্দী প্রাচীন জগন্নাথ মন্দির রয়েছে। সেই মন্দিরের জমি দখল করে, সোনা পাপ্পু ও তাঁর দলবল পাশাপাশি দু’টি বেআইনি নির্মাণ বানিয়েছে। শত চেষ্টা করেও এই দখলদারি রোখা যায়নি। তাঁকে বিভিন্ন সময়ে হুমকির মুখেও পড়তে হয়েছে। এই কাজে জাভেদ এবং বৈশ্বানরের মদত রয়েছে—তিনি এমনটাও অভিযোগ করেন।