‘আসল তৃণমূল’ কে? রবিতে জ্ঞানেশ সাক্ষাতে ঋতব্রত, তহবিল নিয়েও জারি বিতর্ক
কারা তৃণমূলের প্রকৃত প্রতিনিধিত্ব করছেন— এই প্রশ্নে শুক্রবার জ্ঞানেশ একটি অনুষ্ঠানে বলেছেন, ‘কে আসল তৃণমূল, সেটা আমার জানা নেই। তবে সংবিধান মেনেই কাজ করবে কমিশন।’ নির্বাচন কমিশন এখনও সিদ্ধান্ত ঘোষণা না করলেও দলের প্রতীক ঘাসের উপরে জোড়াফুল এবং ‘এআইটিসি’ নাম যে কালীঘাটের হাতছাড়া হওয়ার সম্ভবনা রয়েছে, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক ভাষণে তার ইঙ্গিত রয়েছে বলে বিদ্রোহী শিবিরের পর্যবেক্ষণ। নির্বাচন কমিশনের দু’পক্ষের এই টানাপড়েনের মধ্যে তৃণমূলের তহবিল নিয়েও বিতর্ক অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি–র নজরে তৃণমূলের মূল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সূত্রের খবর, কলকাতার হরিশ মুখার্জি রোড শাখার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় চিঠি দিয়েছে ইডি। মূলত ১৬৪ কোটি টাকার লেনদেনের হিসেব খতিয়ে দেখছে চাইছেন তদন্তকারীরা— এমনই সূত্রের খবর।