প্রাক্তনী রাহুলের শেষ ছবির অংশ দেখল নাকতলা হাইস্কুল - 24 Ghanta Bangla News
Home

প্রাক্তনী রাহুলের শেষ ছবির অংশ দেখল নাকতলা হাইস্কুল

Spread the love

‘ছবিওয়ালা’র পরিচালক বাপ্পা বসাকের কথায়, ‘এটা কিন্তু ছবির ট্রেলার প্রদর্শন ছিল না। নায়ক হিসেবে রাহুল অরণোদয়ের এটাই শেষ ছবি। নায়কের ভূমিকায় স্কুলের প্রাক্তনীর অভিনয়ের কথা টুকু পৌঁছে দিতেই আমরা নাকতলা হাইস্কুলে গিয়েছিলাম।’ সপ্তাহ খানেক আগে একই ভাবে রাহুলের পাড়া, বিজয়গড়ের নিরঞ্জন সদনে একটি রক্তদান শিবিরে স্থানীয়দের কাছে নায়ক হিসেবে রাহুলের শেষ অভিনয়ের কথা পৌঁছে দেন বাপ্পা ও তাঁর সহযোগীরা। বাপ্পা জানান, কাকতালীয়, ঘটনাচক্র যা–ই বলা হোক, ‘ছবিওয়ালা’–র ক্ষেত্রে রিল অ্যান্ড রিয়েল মিলেমিশে একাকার। ছবিতে রাহুল এক স্টিল ফোটোগ্রাফারের চরিত্রে। স্বীকৃতি না–পাওয়া এক জন ফোটোগ্রাফার। শেষমেশ যখন তাঁর স্বীকৃতি এল, তখনই তিনি জলে ডুবে আত্মহত্যা করেন। অদ্ভুত সমাপতন। আত্মহত্যা নয়, তবে রিয়েল লাইফে রাহুলও না–ফেরার দেশে চলে যান জলে ডুবে। এখানেই অভিনেতা রাহুলের রিল লাইফ আর রিয়েল লাইফ মিলে যাচ্ছে একই বিন্দুতে। ‘ছবিওয়ালা’–য় রাহুলের নায়িকা দেবলীনা দত্ত। তিনিও ছিলেন নাকতলা হাইস্কুলের অনুষ্ঠানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *