সাইকেলের বৃদ্ধকে মনে হয়েছিল আমার আব্বু
এরই মধ্যে রেলগেটে ভিড় জমে যায় স্থানীয় লোকজনের। আমরা স্কুলের গাড়ির মধ্যে কোনও পড়ুয়াকে দেখতে পাইনি। সাত জন পড়ুয়ার মধ্যে পাঁচ জন ছিটকে পড়েছিল বাইরে। আর দু’জন পড়ুয়া ভিতরে ছিল। গুরুতর জখম হওয়া সত্ত্বেও ভাঙা হাত নিয়ে গাড়ির চালক সাহেব শেখ তাদেরকে গাড়ি থেকে কোনও রকমে বের করেন। তবে গেটম্যানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হয়েছিল বলে এত বড় একটা ঘটনা ঘটে গেল। পাঁচটি পরিবার নিঃস্ব হয়ে গেল!
অনুলিখন: শুভাশিস সৈয়দ