‘গাফিলতি বরদাস্ত নয়’, আরজি করে হঠাৎ হাজির স্বাস্থ্যমন্ত্রী
সূত্রের দাবি, এ দিন সবচেয়ে বড় অসঙ্গতি ধরা পড়েছে হাসপাতালের পেডিয়াট্রিক ওয়ার্ডে (শিশুদের জন্যে িনর্দিষ্ট)। সেখানে প্রায় ৬০ শতাংশ বেড ফাঁকা থাকতে দেখে বিস্ময় প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। যেখানে সরকারি হাসপাতালে বেড না পাওয়ার অভিযোগ প্রচুর, সেখানে কেন বেড খালি, তা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। হাসপাতালের আধিকারিকরা যুক্তি দেন, গত দু’মাসে জেলা হাসপাতালগুলি থেকে ‘রেফার’ কমে যাওয়ার কারণেই রোগীর সংখ্যা কম। কিন্তু এই যুক্তিতে সন্তুষ্ট হননি মন্ত্রী। তিনি স্পষ্ট জানান, মুখের কথায় বিশ্বাস নেই। পুরো বিষয়টি খতিয়ে দেখতে হবে।