Home Archives - Page 1884 of 11749 - 24 Ghanta Bangla News
Home

Howrah Station: হাওড়া স্টেশন নিয়ে বড় উদ্যোগ, উচ্চ পর্যায়েব বৈঠকে নেওয়া হল সিদ্ধান্ত | Meeting on drainage system of Howrah Station, how to drain out the water

হাওড়া: হাওড়া স্টেশন (Howrah Station) ও সংলগ্ন এলাকায় জল জমে থাকার সমস্যা মোকাবিলায় নিকাশি ব্যবস্থার বড়সড় সংস্কার। উদ্যোগ নিল পূর্ব রেল ও হাওড়া পুরনিগম। ভারী বৃষ্টির সময় যাতে দ্রুত জল বের করা যায়, পাম্পিং ক্ষমতা বাড়িয়ে দীর্ঘমেয়াদি নিকাশি পরিকাঠামো গড়ে তুলতে দুই সংস্থার মধ্যে উচ্চপর্যায়ের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হল। হাওড়া নিয়ে বিশেষ বৈঠক পূর্ব রেলের […]

Home

৪০০ শহরে বাসের হাহাকার, নগর পরিবহণের বেহাল ছবি

দেশে নথিভুক্ত বাসের সংখ্যা প্রায় ১৪.৫ লক্ষ। রাজ্য পরিবহণ সংস্থাগুলির স্টেজ ক্যারেজ বাস রয়েছে প্রায় ২.৯ লক্ষ। কিন্তু সংগঠিত সিটি পরিষেবায় চলছে মাত্র ৬৫ হাজারের কাছাকাছি বাস। এর ৬০ শতাংশই রয়েছে মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও কর্নাটকে। ফলে রাজ্যভেদে পরিষেবার বৈষম্যও প্রকট। এই সমস্যার আর একটি দিক হলো বাসের বয়স। সিটি সার্ভিসে যুক্ত প্রায় ৪০ […]

Home

বদলি ১০০ ডাক্তার, প্রশ্ন উঠছে পরিষেবা নিয়েই

দীর্ঘদিন কলকাতার ‘ভালো পোস্টিং’-এ রয়েছেন বলে পরিচিত কয়েক জন চিকিৎসককে দূরবর্তী জেলায় পাঠানোয় খুশি একাংশ। বিশেষ করে তৃণমূলের প্রাক্তন চিকিৎসক-বিধায়ক এবং উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ বলে চিকিৎসক মহলে পরিচিত সুদীপ্ত রায়ের দুই মেয়ে সিটিভিএস শিল্পা বসুরায় ও গাইনি সুবেশা বসুরায়কেও এসএসকেএম থেকে মালদা ও উত্তরবঙ্গ মেডিক্যালে বদলি করা হয়েছে। এই সিদ্ধান্তকে ‘সবার জন্য এক নিয়ম’-এর বার্তা […]

Home

হরিয়ানায় আদালত চত্বরেই চলল গুলি, নিহত গ্যাংস্টার

আদালত চত্বরেই চলল গুলি। গুলিতে নিহত হয়েছে এক গ্যাংস্টার। হরিয়ানার হিসার জেলা আদালতের এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এর জেরে আতঙ্ক ছড়ায় আইনজীবী এবং অন্যদের মধ্যে। এই গুলি চালানোর ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। Source link

Home

‘ব্যবসা চালানো সরকারের কাজ নয়’, বার্তা শমীকের

বাংলার কৃষিক্ষেত্রে শমীক বেসরকারি উদ্যোগপতিদের হস্তক্ষেপের যে ভাবনা তুলে ধরেছেন, তা আগামী দিনে সরকার কী ভাবে বাস্তবায়িত করে, সেটা দেখার বিষয়। বাম ও তৃণমূলের প্রায় অর্ধ শতকের শাসনে পশ্চিমবঙ্গ প্রান্তিক রাজ্যে পরিণত হয়েছে, সবকিছুর রাজনীতিকরণ চলেছে এবং বাংলা থেকে মেধা ও পুঁজি সবই বাইরে চলে গিয়েছে বলে তাঁর পর্যবেক্ষণ। রাজ্যে নতুন সরকার তৈরি হওয়ার পরে […]

Home

পাক চর? এসটিএফের জালে শিলিগুড়ির এক

১৫ অগস্ট স্বাধীনতা দিবসের সকালে দিনহাটায় তিন আইএসআই চর গ্রেপ্তার হন। এই খবরে একেবারে তোলপাড় শুরু হয়। তদন্তে উঠে আসে যে, ভারতীয় সিম বাংলাদেশের নাগরিক সম্রাট নামে এক ব্যক্তির হাত ধরে ঢাকা এবং কাঠমান্ডু হয়ে চলে যেত পাকিস্তানে। আর ভারতীয় সিম কিনে তা পাঠানোর কাজ করতেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। এরা জাল ভারতীয় মুদ্রা এবং গোরু […]

Home

এল নিনিও–র দাপটে মাঝপর্বে ফের অনিশ্চিত বর্ষা, হতাশ করছে ভারত মহাসাগরও

এই দুই সঙ্কেতের যুগপৎ পরিবর্তনের প্রভাব ইতিমধ্যেই বৃষ্টির অসম বণ্টনে স্পষ্ট। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হওয়ায় বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং পূর্ব উত্তরপ্রদেশের কিছু অংশে সক্রিয় রয়েছে বর্ষা। অন্য দিকে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘস্থায়ী শুষ্ক দশা চলছে। ফলে একই সময়ে দেশের এক প্রান্তে বৃষ্টির দাপট, অন্য প্রান্তে বৃষ্টির জন্য হাহাকার—বর্ষার […]

Home

ব্যাংক নিলামের সম্পত্তি কিনবেন কীভাবে? জেনে নিন ধাপে ধাপে পুরো প্রক্রিয়া

কলকাতা: ব্যাংকের নিলামে সম্পত্তি (Bank Auction Property) কেনা অনেক সময় আকর্ষণীয় হতে পারে, বিশেষ করে যখন কোনও সম্পত্তির রিজার্ভ প্রাইস বাজারদরের তুলনায় কম থাকে। তবে সাধারণ মালিক বা ডেভেলপারের কাছ থেকে সম্পত্তি কেনার সঙ্গে ব্যাংক নিলামের সম্পত্তি কেনার প্রক্রিয়ার যথেষ্ট পার্থক্য রয়েছে। নিলামে অংশ নেওয়ার আগে নিয়ম, সম্পত্তির অবস্থা, দখল, বকেয়া এবং আইনি বিষয়গুলি ভালোভাবে যাচাই […]

Home

ছ’দফা দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক, স্কুল শিক্ষামন্ত্রীর কাছে কী দাবি চাকরিপ্রার্থীদের?

এই পরিস্থিতিতে ছ’দফা দাবিতে বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল এসএলএসটি–২ ফ্রেশার্স প্রার্থীরা। আন্দোলনকারীদের তরফে শিশির দাসের দাবি, ‘স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন আমাদের প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার সকাল ১১টায় দেখা করার আশ্বাস দিয়েছেন।’ শিশিরদের বক্তব্য, ‘রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়ার মাঝপথে ওবিসি সংরক্ষণে বদল করেছে। আমরাও পুরোনো দাবিতে অনড়। ইন্টারভিউয়ের আগেই ২০১৬–র প্রার্থীদের ১০ নম্বর বাতিল করতে হবে। ২০২৫–এর […]

Home

জাতীয় শিক্ষানীতি কার্যকরে ত্রিস্তরীয় টাস্ক ফোর্স রাজ্যের

এই সময়: রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ২০২০–র জাতীয় শিক্ষানীতি (এনইপি) হুবহু কার্যকর করতে টাস্ক ফোর্স গঠন করল উচ্চশিক্ষা দপ্তর। বিশ্ববিদ্যালয়ের বিধি মেনে সিলেবাসের পুনর্গঠন, সহজে ক্রেডিট ট্রান্সফার, মাল্টিপল এন্ট্রি–এগজিটের পদ্ধতি তৈরি, প্রতিষ্ঠানগুলির নিজস্ব অ্যাকাডেমিক ও একজিকিউটিভ কাউন্সিল কাঠামোর মাধ্যমে পাঠ্যক্রম পরিবর্তন করার বিষয়ে এই টাস্ক ফোর্স বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সমন্বয় রক্ষার কাজ করবে। উচ্চশিক্ষায় বহুমুখী কোর্স ও নমনীয় […]