Home Archives - Page 1384 of 11686 - 24 Ghanta Bangla News
Home

যে পড়তে ভালোবাসে সে কিন্তু পড়বেই: জয় গোস্বামী

এই সময়, তমলুক: মোবাইলের যুগে বই পড়ার অভ্যাস কমছে, তরুণ প্রজন্ম পাঠবিমুখ হচ্ছে- এমন আশঙ্কার সঙ্গে একমত নন কবি জয় গোস্বামী। তাঁর মতে, প্রযুক্তির নেতিবাচক দিকের দিকে না-তাকিয়ে তার ইতিবাচক ব্যবহার কী ভাবে তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারে, সে দিকেই নজর দেওয়া প্রয়োজন। তাঁর কথায়, ‘যে পড়তে ভালোবাসে, সে কিন্তু পড়বেই। মোবাইলেও সে পড়তে […]

Home

আধার OTP-তে ৭ মাস পর নিখোঁজ তরুণীর খোঁজ

এপ্রিল মাসে কর্নাটক হাইকোর্টে ওই তরুণীর বাবা-মায়ের দায়ের করা হেবিয়াস কর্পাস আবেদনের পর আদালতের নির্দেশে সিআইডি তদন্তের দায়িত্ব নেয়। চলতি সপ্তাহের শুরুতে তদন্তকারীরা জানতে পারেন যে, ওই তরুণী সম্প্রতি তাঁর আধারের তথ্য ব্যবহার করেছিলেন এবং ওটিপি পাওয়ার জন্য তাঁর স্বামীর মোবাইল নম্বর দিয়েছিলেন। তবে আধারের তথ্য কোন পরিষেবার জন্য ব্যবহার করা হয়েছিল, তা স্পষ্ট নয়। […]

Home

ব্রিকস মঞ্চে ভারতের সামনে কঠিনতম কূটনৈতিক সমীকরণ

নয়াদিল্লি: ২০২৩ সালের ঐতিহাসিক জি-২০ সম্মেলনের সফল সমাপ্তির পর এবার আরও এক জটিল এবং কঠিন কূটনৈতিক পরীক্ষার মুখে পড়তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সপ্তাহান্তে… নয়াদিল্লি: ২০২৩ সালের ঐতিহাসিক জি-২০ সম্মেলনের সফল সমাপ্তির পর এবার আরও এক জটিল এবং কঠিন কূটনৈতিক পরীক্ষার মুখে পড়তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সপ্তাহান্তে ভারত মণ্ডপমে বসতে চলেছে ১১টি […]

Home

Cow Smuggling: সাঁই সাঁই করে ছুটে আসছিল ট্রাক, ফিল্মি কায়দায় বাইক নিয়ে দাঁড়ালেন বিজেপি নেতা, ডালা খুলতেই বেরিয়ে এল… | BJP Leader Stops Cow Smuglling in Filmy Style, Catch Smugglers & Bring them to Police Station in Bankura

গরু পাচার রুখে দিলেন মন্ডল সভাপতি। Image Credit: TV9 বাংলা  বাঁকুড়া: গরু পাচারের খবর আসতেই দ্রুত সেই খবর দেওয়া হয়েছিল পুলিশকে। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছিল পাচারকারীরা। তবে শেষ রক্ষা হল না। বিজেপির মন্ডল সভাপতি কার্যত ফিল্মি কায়দায় বমাল সমেত পাচারকারীদের হাতেনাতে ধরে তুলে দিলেন পুলিশের হাতে। ঘটনাটি বাঁকুড়ার কোতুলপুরের। সরকারি নির্দেশে […]

Home

Trinamool Congress: ‘তৃণমূল’ নাম আর ‘জোড়াফুল’ প্রতীকটাই ফ্রিজ হয়ে যেতে পারে? শনিবার সবার নজর দিল্লিতে | Trinamool Congress name and symbol to be decided by Election Commission soon symbol

নয়া দিল্লি: আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন। কংগ্রেস ইতিমধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিজেপির অন্দরেও চলছে জল্পনা। কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে নিয়ে। ১৬ সেপ্টেম্বর মনোনয়জন জমা দেওয়ার শেষ দিন। তার আগে কোন শিবিরকে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নাম ও প্রতীক ব্যবহারের অনুমোদন দেবে নির্বাচন কমিশন, সেদিকে তাকিয়ে সব শিবির। আজ, […]

Home

কলকাতায় একসঙ্গে পারফর্ম করতে চলেছেন জেমি-জনি

অন‍্য সময় প্রাইম: একই মঞ্চে বাবার সঙ্গে পারফর্ম করা, শিল্পী হিসেবে এই অভিজ্ঞতাটা কেমন? জেমি: বাবার সঙ্গে পারফর্ম করলে সব সময়েই খুব নার্ভাস লাগে। দর্শকদের কাছে হয়তো বিষয়টা খুব মজার, উপভোগ্য। আমার কাছে বেশ ভয়ের। মঞ্চে আমাদের দেখে মনে হয় আমরা দারুণ সময় কাটাচ্ছি। কিন্তু আমার কাছে বাবা সব সময়েই একজন টিচার। আমি ১২ বছর […]

Home

রণজয় আর অনিন্দিতার পুজোর প্ল্যান

অনিন্দতা বলেন, ‘এই ছবিটা আসলে আমার আর রণজয়ের ঘরে ফেরার গান।’ পুজোর বাকি আর মাসখানেক। তবে উৎসবের আমেজ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে শহরজুড়ে। এমন আবহে ছবি রিলিজ় করায়, রণজয়-অনিন্দিতা দু’জনেই ভীষণ উত্তেজিত। অনিন্দিতা অবশ্য একটু বেশিই খুশি। ছবির প্রচার এবং রিলিজ়ের জন্য আপাতত কলকাতায় এসেছিলেন। তবে ঠিক করেছেন পুজো কাটিয়েই একেবারে মুম্বই ফিরবেন। অনিন্দিতা বলেন, ‘পুজোর […]

Home

দিল্লিতে BRICS-এর মঞ্চে মোদীর কূটনৈতিক পরীক্ষা, মুখোমুখি পুতিন-শি-পেজেশকিয়ান

নয়াদিল্লিতে আজ থেকে শুরু হচ্ছে ১৮তম BRICS শীর্ষ সম্মেলন। দু’দিনের এই আন্তর্জাতিক বৈঠকে এক মঞ্চে বসতে চলেছেন বিশ্বের একাধিক প্রভাবশালী রাষ্ট্রনেতা। ১১ সদস্য রাষ্ট্রের পাশাপাশি… নয়াদিল্লিতে আজ থেকে শুরু হচ্ছে ১৮তম BRICS শীর্ষ সম্মেলন। দু’দিনের এই আন্তর্জাতিক বৈঠকে এক মঞ্চে বসতে চলেছেন বিশ্বের একাধিক প্রভাবশালী রাষ্ট্রনেতা। ১১ সদস্য রাষ্ট্রের পাশাপাশি ১০টি অংশীদার রাষ্ট্রের প্রতিনিধিরাও সম্মেলনে […]

Home

Kolkata Metro: সাড়ে ৯ ঘণ্টা আংশিক মেট্রো বন্ধ থাকবে! কোন স্টেশন থেকে পরিষেবা পাবেন, এখনই জেনে নিন | Kolkata Metro Service Disruption: Metro Services to Remain Partially Suspended for 9.5 Hours, Check Affected Stations

কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। রবিবার আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। ব্লু লাইনে আংশিক ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। তার ফলে বেশ কয়েকটি স্টেশনে মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামিকাল, ১৩ সেপ্টেম্বর ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। অর্থাৎ […]

Home

ফাইনালে মুখোমুখি রাইবাকিনা, ইউএস ওপেনে হ্যাটট্রিকের সামনে সাবালেঙ্কা

এই সময়: এই বছরে দ্বিতীয়বার কোনও গ্র্যান্ড স্লামের ফাইনালে মুখোমুখি হচ্ছেন অ্যারিনা সাবালেঙ্কা ও এলিনা রাইবাকিনা। তবে সাবালেঙ্কার সামনে টানা তিনবার ইউএস ওপেন খেতাব জয়ের হাতছানি। সেরেনা উইলিয়ামস ২০১২–১৪ সালে পরপর তিনবার নিউ ইয়র্কে খেতাব জিতেছিলেন। তার পরে আর কেউ পরপর তিনবার জিততে পারেননি। অন্যদিকে, রাইবাকিনা বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারিয়েছিলেন সাবালেঙ্কাকে। এ বার […]