ফাইনালে মুখোমুখি রাইবাকিনা, ইউএস ওপেনে হ্যাটট্রিকের সামনে সাবালেঙ্কা - 24 Ghanta Bangla News
Home

ফাইনালে মুখোমুখি রাইবাকিনা, ইউএস ওপেনে হ্যাটট্রিকের সামনে সাবালেঙ্কা

Spread the love

এই সময়: এই বছরে দ্বিতীয়বার কোনও গ্র্যান্ড স্লামের ফাইনালে মুখোমুখি হচ্ছেন অ্যারিনা সাবালেঙ্কা ও এলিনা রাইবাকিনা। তবে সাবালেঙ্কার সামনে টানা তিনবার ইউএস ওপেন খেতাব জয়ের হাতছানি। সেরেনা উইলিয়ামস ২০১২–১৪ সালে পরপর তিনবার নিউ ইয়র্কে খেতাব জিতেছিলেন। তার পরে আর কেউ পরপর তিনবার জিততে পারেননি। অন্যদিকে, রাইবাকিনা বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারিয়েছিলেন সাবালেঙ্কাকে।

এ বার কী হবে? মুখোমুখি সাক্ষাতে সাবালেঙ্কা জিতেছেন ১০ বার, রাইবাকিনা ৭ বার। সেমিফাইনালে সাবালেঙ্কা ৭–৫, ৬–২ হারিয়েছেন জেসিকা পেগুলাকে। শনিবার জিতলে সাবালেঙ্কা কেরিয়ারে তাঁর পাঁচ নম্বর গ্রান্ড স্লাম জিতবেন। আবার চ্যাম্পিয়ন হলে ইউএস ওপেনে জিতবেন টানা ২০টি ম্যাচ। হারের পরে সাবালেঙ্কার প্রশংসা করে পেগুলা বলেছেন, ‘সাবালেঙ্কা যে টেনিস খেলছে, ওকে হারানো প্রায় অসম্ভব। আমি জানি না, কী করে ও এত ভালো ছন্দে খেলছে। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করে ব্যর্থ।’

অন্য সেমিফাইনালে দারুণ শুরু করেছিলেন আমেরিকান কোকো গফ। প্রথম সেটে রাইবাকিনা হেরে যান ৩–৬। কিন্তু পরের দুটি সেটে দুর্দান্ত খেলে ৩–৬, ৬–৪, ৬–৪ ম্যাচ বের করে নেন। শেষ দুটি সেটে নিজের ছন্দে খেলতে পারেননি কোকো গফ।

শনিবার যিনি চ্যাম্পিয়ন হবেন, তিনি পাবেন ৫৫ মিলিয়ন ডলার। রানার্স পাবেন ২৮ মিলিয়ন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *