Aadhaar Card Update: আধার আপডেট করতে বেশি টাকা দিচ্ছেন না তো? আসলে কত খরচ, জেনে নিন | Aadhaar Update Charges: How Much You Need to Pay for Name, Address, DOB and Biometric Changes - 24 Ghanta Bangla News
Home

Aadhaar Card Update: আধার আপডেট করতে বেশি টাকা দিচ্ছেন না তো? আসলে কত খরচ, জেনে নিন | Aadhaar Update Charges: How Much You Need to Pay for Name, Address, DOB and Biometric Changes

Spread the love

নয়া দিল্লি: আধার কার্ড(Aadhaar Card) কি আপনি সময়মতো আপডেট করছেন? তা না হলে কিন্তু আপনার বহু কাজ আটকে যেতে পারে। অনলাইনেই আধার কার্ড (Aadhaar Online Update) আপডেটের সুবিধা রয়েছে। সম্প্রতি, UIDAI জানিয়ে দিয়েছে, এম আধার বন্ধ হয়ে যাচ্ছে। আধার আপডেটের জন্য নতুন একটি পোর্টাল চালু করা হয়েছে। সেখানে খুব দ্রুত আপনি নথি আপডেট করতে পারবেন বা ভুল সংশোধন করতে পারবেন। কিন্তু আধার কার্ডে তথ্য আপডেটের জন্য বা ভুল সংশোধন করার জন্য় কত টাকা দিতে হয়? আদৌ কি কোনও টাকা দিতে হয় নাকি বিশেষ কিছু ক্ষেত্রে টাকা লাগে? আধার আপডেটে কোন তথ্য (নাম, জন্মতারিখ,বায়োমেট্রিক) আপডেট করতে গেলে কত টাকা লাগে জেনে নেওয়া যাক

আধার কার্ডে আপনি আপনার কোন তথ্য আপডেট করবেন, তার উপর নির্ভর করছে কত টাকা দিতে হবে।

নাম, লিঙ্গ, জন্মতারিখ, ঠিকানা ও মোবাইল নম্বর

আপনার আধার কার্ডে কি নাম ভুল রয়েছে বা ঠিকানা আপডেট করতে চান? কিংবা জন্মতারিখ বা মোবাইল নম্বর আধার কার্ডে দিতে চান, তাহলে আপনাকে খরচ করতে হবে ৭৫ টাকা। আধার কেন্দ্রে গেলে এই তথ্যগুলি আপডেটে শুধুমাত্র ৭৫ টাকার বেশি দেবেন না। কারণ এই টাকার মধ্যেই সব কর অন্তর্ভুক্ত রয়েছে।

বায়োমেট্রিক আপডেট

বায়োমেট্রিক আপডেটের জন্য় ১২৫ টাকা দিতে হবে। তার মধ্যে রয়েছে ফিঙ্গার প্রিন্ট, আইরিশ ও ফটোগ্রাফ আপডেট।

শিশুদের জন্য ফ্রি

শিশুদের জন্য বায়োমেট্রিকে টাকা লাগে না। মূলত, ৫ থেকে ১৭ বছরের বায়োমেট্রিক বিনামূল্যে করা হয়। আধার কেন্দ্রে গেলে কিন্তু শিশুদের বায়োমেট্রিক আপডেটে কোনও টাকা দেবেন না।

নথি আপডেট

অনলাইনে আধারের নথি আপডেটের ক্ষেত্রে কোনও টাকা লাগে না। সম্প্রতি, UIDAI জানিয়েছে, বিনামূল্যে আধারে নথি আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে। ব্যবহারকারীরা এখন থেকে ২০২৭ সালের ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে জন্ম তারিখ থেকে শুরু করে ঠিকানা পর্যন্ত সমস্ত তথ্য আপডেট করতে পারবেন।

আধার এনরোলমেন্ট

আধার এনরোলমেন্ট বা নতুন করে আধারে আবেদনের জন্য কোনও টাকা লাগে না। আপনি যদি আধারের রেজিস্ট্রেশন করতে সেবা কেন্দ্রে যান, তাহলে কোনও টাকা দেবেন না।

তাই, আধার কার্ড সংক্রান্ত কোনও আপডেট করার আগে জেনে নিন কোন ক্ষেত্রে কত টাকা দিতে হবে। তা না হলে হয়তো ঠকেও যেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *