রণজয় আর অনিন্দিতার পুজোর প্ল্যান - 24 Ghanta Bangla News
Home

রণজয় আর অনিন্দিতার পুজোর প্ল্যান

Spread the love

অনিন্দতা বলেন, ‘এই ছবিটা আসলে আমার আর রণজয়ের ঘরে ফেরার গান।’ পুজোর বাকি আর মাসখানেক। তবে উৎসবের আমেজ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে শহরজুড়ে। এমন আবহে ছবি রিলিজ় করায়, রণজয়-অনিন্দিতা দু’জনেই ভীষণ উত্তেজিত। অনিন্দিতা অবশ্য একটু বেশিই খুশি। ছবির প্রচার এবং রিলিজ়ের জন্য আপাতত কলকাতায় এসেছিলেন। তবে ঠিক করেছেন পুজো কাটিয়েই একেবারে মুম্বই ফিরবেন। অনিন্দিতা বলেন, ‘পুজোর সময়ে নিজের শহরে থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। বন্ধুদের সঙ্গে দেদার আড্ডা, প্যান্ডেল হপিং, পটলাক কিছুই বাদ দিই না আমরা। পুজোয় এগুলো করতেই ভালো লাগে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *