যে পড়তে ভালোবাসে সে কিন্তু পড়বেই: জয় গোস্বামী
এই সময়, তমলুক: মোবাইলের যুগে বই পড়ার অভ্যাস কমছে, তরুণ প্রজন্ম পাঠবিমুখ হচ্ছে- এমন আশঙ্কার সঙ্গে একমত নন কবি জয় গোস্বামী। তাঁর মতে, প্রযুক্তির নেতিবাচক দিকের দিকে না-তাকিয়ে তার ইতিবাচক ব্যবহার কী ভাবে তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারে, সে দিকেই নজর দেওয়া প্রয়োজন। তাঁর কথায়, ‘যে পড়তে ভালোবাসে, সে কিন্তু পড়বেই। মোবাইলেও সে পড়তে পারে।’