চেন্নাইয়িন অতীত! ফারুককে দলে ফেরাল মুম্বাই এফসি
সায়ন সেনগুপ্ত, কলকাতা: বিগত কয়েক মরসুম ধরে চূড়ান্ত সাফল্য আসেনি মুম্বাই সিটি এফসির (Mumbai City FC)। পূর্বে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল ট্রফির…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: বিগত কয়েক মরসুম ধরে চূড়ান্ত সাফল্য আসেনি মুম্বাই সিটি এফসির (Mumbai City FC)। পূর্বে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল ট্রফির পাশাপাশি লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলেও গতবার থাকেনি সেই ধারাবাহিকতা। পরবর্তীতে অনায়াসেই সেই শিরোপা ছিনিয়ে নিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট।
এমনকি গত মরসুমে ও অনবদ্য ফুটবলের মধ্য দিয়ে শুরু করেছিল দেশের বানিজ্য নগরীর এই ফুটবল দল। তবে শেষ পর্যন্ত থাকেনি সেই ছন্দ। যারফলে ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছিল পেট্র ক্র্যাটকির ছেলেদের।
বলতে গেলে অল্পের জন্য হাতছাড়া হয়েছিল আইএসএল। সেই সব এখন অতীত। এবারের এই নয়া মরসুমে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর মুম্বাই শিবির। শেষ কয়েক মাসে দল ছেড়েছেন একাধিক ফুটবলার। যাদের মধ্যে ছিলেন ফূর্বা লাচেনপার পাশাপাশি লালিয়ানজুয়ালা ছাংতের মতো দাপুটে ফুটবলাররা। বেশ কয়েক মাস আগেই লাচেনপাকে দলে টেনে নিয়েছে ইস্টবেঙ্গল শিবির। পরবর্তীতে ছাংতে গিয়েছেন মোহনবাগানে। পাশাপাশি বদল হয়েছে কোচ। পেট্র ক্র্যাটকি দায়িত্ব ছাড়ার পর শোনা যাচ্ছিল মুম্বাই সিটি এফসির কোচ হওয়ার দৌড়ে যথেষ্ট এগিয়ে রয়েছেন স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ।
সেটাই হয়েছে শেষ পর্যন্ত। এবার নিজেদের দলের এক প্রাক্তন ফুটবলারকে ফেরাল মুম্বাই ব্রিগেড। তিনি ফারুক চৌধুরী। শেষ কয়েক সিজনে দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব চেন্নাইয়িন এফসির হয়ে খেলতে দেখা গিয়েছিল জাতীয় দলের হয়ে খেলা এই লেফট উইঙ্গার। একটা সময় কাশ্মীরের এক ফুটবল দল থেকেই নিজের পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে কেরালা ব্লাস্টার্সের পাশাপাশি মুম্বাই সিটি সহ জামশেদপুর এফসির হয়ে ও খেলেছিলেন মহারাষ্ট্রের এই ফুটবলার। শেষ কয়েক সিজনে চেন্নাইয়িন শিবিরে খেলছিলেন নিয়মিত।
তবে নতুন মরসুমের আগেই তাকে রিলিজ করেছিল আইএসএল জয়ী চেন্নাইয়িন। এবার ফিরলেন নিজের পুরনো দল মুম্বাই সিটি এফসিতে।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.