টাইমস স্কোয়ারে ‘হিউম্যান জ়ু’ নিয়ে চর্চা - 24 Ghanta Bangla News
Home

টাইমস স্কোয়ারে ‘হিউম্যান জ়ু’ নিয়ে চর্চা

Spread the love

ব্যাপারটা অভিনব। আজ থেকে নিউ ইয়র্কের বিশ্ববিখ্যাত টাইমস স্কোয়ারের ঠিক মাঝখানে বসানো হচ্ছে একটি কাচের ঘর। সেই ঘরে বসানো থাকবে একটি বিশাল জায়ান্ট স্ক্রিন। সেখানে বসে একজন ৩৯ দিন ধরে একশো চারটে বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখবেন। আর দেখতে দেখতে তিনি আবেগে হাসবেন, কাঁদবেন, নাচবেন, লাফাবেনও। আর টাইমস স্কোয়ারে আসা প্রত্যেকদিন হাজার হাজার দর্শনার্থী সেই ব্যক্তির ভাবভঙ্গি মোবাইলে তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। মিডিয়া সংস্থাটি সোশ্যাল মিডিয়ায় তাদের ভিউ বাড়াতে এই উদ্যোগ নিয়েছে। সমাজকর্মীদের বক্তব্য এ তো ‘হিউম্যান জ়ু।’ একজন মানুষকে কাচের বাক্সে বন্দি করে তাঁকে হাজার হাজার মানুষের সামনে প্রদর্শন করানো তো চিড়িয়াখানারই সামিল। বলা হচ্ছে, দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা কাচের ঘরে একদম একা বসে খেলা দেখে উচ্ছ্বাস করাটা খুবই কঠিন কাজ। এখানে আবেগ নয়, নাটক করতে হবে বেশি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *