‘ভারত সর্বদা শান্তির পক্ষে’, ইউক্রেনের প্রেসিডেন্টকে বার্তা দিলেন মোদী
ভারত সব সময়েই শান্তির পক্ষে কাজ করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিকে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ফ্রান্সের এভিয়ান শহরে চলছে G7 শীর্ষ সম্মেলন। ওই সম্মেলনে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করে ভারতের প্রধানমন্ত্রী। বুধবার, G7 শীর্ষ সম্মেলনের ফাঁকেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।