চুঁচুড়ায় বিরিয়ানির দোকানে আগুন
বৃহস্পতিবার বিকেলে চুঁচুড়ার নেতাজি সুভাষ রোডে বিরিয়ানির দোকানে ভয়াবহ আগুন লাগে। তড়িঘড়ি স্থানীয়রা জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে,দমকলের ১টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।দমকলের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, সামনের ফাস্ট ফুডের দোকান থেকে গ্যাস লিক হয়ে এই ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, বিরিয়ানির দোকান পুড়ে ছাই হয়ে গেলেও কেউ আহত হননি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। তিনি বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। পাশের একটি দোকান তাদের ফায়ার সিস্টেমে আগুন নেভাতে অনেকটা সহযোগিতা করেছে। কিন্তু, শেষ রক্ষা হয়নি।’ এই ঘটনার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়।