ভারতে ইলেকট্রিক গাড়ির বাজারে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ফের উল্লেখযোগ্য গতি দেখা গেল। জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে দেশের ইলেকট্রিক প্যাসেঞ্জার ভেহিকেলের বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৭৯ শতাংশ বেড়ে ১,৪৮,০২৩ ইউনিট হয়েছে। ২০২৫ সালের প্রথমার্ধে এই সংখ্যা ছিল ৮২,৫৩৫ ইউনিট। এই সময়ের বিক্রির তালিকায় বড় পরিবর্তনও এসেছে। এমজি উইন্ডসর ইভি ১৯,০৮০ ইউনিট […]