Mamata Banerjee: আমি মৃত্যুকে নয়, মৃত্যু আমাকে ভয় পায়: মমতা - Bengali News | West Bengal CM Mamata Banerjee speech in Eid Celebrations at Red Road - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: আমি মৃত্যুকে নয়, মৃত্যু আমাকে ভয় পায়: মমতা – Bengali News | West Bengal CM Mamata Banerjee speech in Eid Celebrations at Red Road

Spread the love

কলকাতা: ইদের সকালে রেড রোডে বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। সঙ্গে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আসন্ন লোকসভা নির্বাচনের আগে রেড রোডের অনুষ্ঠান থেকে সংখ্যালঘুদের আরও কাছে টানার চেষ্টা মুখ্যমন্ত্রী মমতার।

রেড রোডে মমতার বক্তব্য একনজরে-

  1. ‘আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্য়ু আমাকে ভয় পায়। কেউ কেউ চায় ভোটে সবাইকে ভয় দেখাতে। সবাইকে এখন এনআইএ, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডির হাতে ধরাতে চায়। আমি বলি, এর থেকে তো ভাল একটা জেলখানা বানিয়ে দিন। সবাইকে ভরে দিন। কিন্তু দেশের ১৩০ কোটি মানুষ, সবাইকে আপনি জেলে ভরতে পারবেন? আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়ি।’
  2. ‘জুলুমবাজি, ভাঁওতাবাজি করে জনতার আশীর্বাদ পাওয়া যায় না। আমি দেশের জন্য রক্ত দিতে তৈরি, কিন্তু দেশের উপর অত্য়াচার সহ্য করব না। ভোটের সময় ওঁরা বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করে, আর জিজ্ঞেস করে কী দরকার।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *