May 2026 - Page 159 of 619 - 24 Ghanta Bangla News
Home

Councillor arrested: তোলাবাজির অভিযোগ, তৃণমূল কার্যালয় ঘিরে কলকাতা পৌরনিগমের কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ | A Councillor of Kolkata Municipal Corporation arrested by Thakurpukur Police Station on charges of extortion

গ্রেফতার করা হয়েছে ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লেকেImage Credit: TV9 Bangla কলকাতা: রাজ্যে পালাবদল হতেই তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগে একের পর এক তৃণমূল নেতা, কাউন্সিলর গ্রেফতার হচ্ছেন। এবার পুলিশের জালে কলকাতা পৌরনিগমের ‘দাপুটে’ তৃণমূল কাউন্সিলর। রীতিমতো তৃণমূলের কার্যালয় ঘিরে ফেলে কলকাতা পৌরনিগমের ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লেকে গ্রেফতার করল ঠাকুরপুকুর থানার পুলিশ। শনিবার তাঁর […]

Home

প্রধানরা বেপাত্তা, অচলাবস্থা পঞ্চায়েতে, খালি হাতে ফিরছেন স্থানীয়রা

প্রশান্ত ঘোষ, ভাঙড় রাজ্যে পালাবদল ঘটলেও ভাঙড়ের বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি এখনও তৃণমূলের দখলে। কিন্তু বিধানসভা ভোটে ভরাডুবির পরে তৃণমূল পরিচালিত অধিকাংশ নির্বাচিত সদস্যরা এলাকায় নেই। কেউ আবার ভয়ে ঘর থেকেই বেরোচ্ছেন না। এর ফলে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কাজকর্ম কার্যত শিকেয় উঠেছে। বিভিন্ন দরকারে পঞ্চায়েত অফিসে গিয়ে খালি হাতে […]

Home

ফিরবে বাঘ! কেন্দ্রীয় সম্মতিতে আলোর পথে বক্সা

সেই ডিপিআর জমা পড়ার সাত বছর পরে অসমের বাঘ একবার নিজেই পায়ে হেঁটে বক্সায় ঢুকে পড়ে। এনটিসিএ–র দেওয়া ছবিতে দেখা গিয়েছে, যে রয়্যাল বেঙ্গল টাইগার ২০২৩ সালের জানুয়ারিতে মানস টাইগার রিজ়ার্ভে ঘোরাফেরা করছিল, সেই পুরুষ বাঘই ২০২৪–এর জানুয়ারিতে পা রাখে বক্সা টাইগার রিজ়ার্ভে। তখন বঙ্গের শীর্ষ বনকর্তাদের বক্তব্য ছিল, টেরিটরি এক্সটেনশন বা ট্রানজ়িশান— যে কারণই […]

Home

দল ও পেশা আলাদা, প্রবল সমালোচনাতেও অনড় বিকাশ, প্রয়োজনে মমতার হয়ে দাঁড়াতে রাজি আইনজীবী

গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে দুর্নীতি ও আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তির মামলায় দেবরাজ ও অদিতির হয়ে হাইকোর্টে সওয়াল করেন বিকাশ। ওই মামলায় আপাতত ওই দম্পতিকে স্বস্তিও এনে দিয়েছেন তিনি। তারপরেই দলীয় নেতা ও সমর্থকদের সমালোচনার মুখোমুখি হতে হয়েছে বর্ষীয়ান আইনজীবীকে। সিপিএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ শুক্রবার বলেন, ‘আমরা চাই অদিতি–দেবরাজের মতো চোররা জেলের ভিতরেই থাকুন। […]

Home

স্কুলশিক্ষায় বড় পদক্ষেপ, ২৮ ও ২৯ মে ডিআই–দের নিয়ে বৈঠক, আলোচনায় ৯ বিষয়

প্রশাসন সূত্রের খবর, বৈঠকে যে সব বিষয় নিয়ে আলোচনা হবে, তার মধ্যে রয়েছে গ্রীষ্মের ছুটির পরে স্কুল খোলার প্রস্তুতি। পড়ুয়াদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে স্কুলে স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক বলে নির্দেশিকা জারি করেছে নতুন সরকার। আলোচনা হবে এই বিষয়টি নিয়ে। তা ছাড়া, কৃচ্ছ্রসাধন, আইসিটি (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি) ও আধার সংযুক্তিকরণ, যথা সময়ে পাঠ্যপুস্তক […]

Home

জ্যৈষ্ঠ শুক্লা নবমীতে সর্বার্থ সিদ্ধি যোগ, জানুন আজকের রাশিফল

আজকের রাশিফল রবিবার ২৪ মে ২০২৬ (Horoscope Today)। চাঁদ আজ সিংহ রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুসারে আজ ভোর ৪টে ৩০ মিনিট পর্যন্ত থাকবে জ্যৈষ্ঠ শুক্লা নবমী তিথি। আজ হর্ষণা যোগ ও বজ্র যোগের প্রভাব থাকছে। পাশাপাশি আজ থাকবে পূর্ব ফাল্গুনী ও উত্তর ফাল্গুনী নক্ষত্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবার হলো সূর্যদেবের দিন। আজ ভোর ৪টে ৫৩ মিনিটে […]

Home

হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি, আতঙ্কে হুড়োহুড়ি

হোয়াইট হাউস থেকে ঢিল ছোড়া দূরত্বে পেনসিলভেনিয়া অ্যাভেনিউ নর্থওয়েস্ট। এ দিন সন্ধ্যায় সেখান থেকেই গুলির শব্দ শোনা যায়। কেঁপে ওঠে গোটা এলাকা। রীতিমতো শোরগোল পড়ে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সিএনএনের রিপোর্ট অনুযায়ী, অন্তত ডজন খানেক গুলির শব্দ শোনা গিয়েছে। সেই সময়ে হোয়াইট হাউসের নর্থ লনে ছিলেন কয়েক জন সাংবাদিক। X হ্যান্ডলে তাঁরা […]

Home

কথা দিয়ে রাখলেন, সিগন্যালে অপেক্ষা করে গন্তব্যে মুখ্যমন্ত্রী

এমনিতে মুখ্যমন্ত্রীর কনভয় যে এলাকা দিয়ে যায়, সিকিউরিটি প্রোটোকল অনুযায়ী পুলিশের তরফে বিশেষ কিছু বন্দোবস্ত করা হয়। রাস্তা যাতে যানজটমুক্ত থাকে, সে দিকেও বিশেষ ভাবে নজর রাখা হয়। কিছু রাস্তায় যান চলাচল সাময়িক নিয়ন্ত্রণও করা হয়। জরুরি প্রয়োজনে গ্রিন–করিডর করেও মুখ্যমন্ত্রীর কনভয় ছেড়ে দেন কর্তব্যরত পুলিশকর্মীরা। কিন্তু ট্র্যাফিক সিনগ্যালে তাঁর জন্যে এমন ভিআইপি বন্দোবস্ত চান […]

Home

‘দাদাগিরি’ করতে গিয়ে গণপ্রহার, গ্রেপ্তার তৃণমূল নেতা

এই সময়, ময়নাগুড়ি: কথায় বলে, স্বভাব যায় না ম’লে। ময়নাগুড়ির তৃণমূল নেতা বিপ্লব চাকলাদার ওরফে পাপনের ক্ষেত্রে বিষয়টা তাই হয়েছিল। সরকার বদলে গেলেও নিজের ক্ষমতার অপব্যবহারে রাশ টানতে পারেননি তিনি। তারই জেরে গণধোলাইয়ের পরে শ্রীঘরে যেতে হলো তাঁকে। পদমর্যাদায় তৃণমূলের প্রাক্তন জেলা যুব সম্পাদক পাপনকে শনিবার গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। ভোটের ফল ঘোষণার পর […]

Home

বাংলার ঝালমুড়ির বিপণনও লক্ষ্য ডাবল ইঞ্জিন সরকারের

বর্ষীয়ান এই আমলার সংযোজন, ‘বাংলার ঝালমুড়িতে পেঁয়াজ, লঙ্কা, নুন, লেবুর রস, আচারের তেল এবং মশলার সংমিশ্রণে যে অসাধারণ স্বাদ তৈরি হয়, সেটাই আসল৷ এটা বাদ দিয়ে আদর্শ ঝালমুড়ি তৈরি করা সম্ভব নয়৷ সেই স্বাদ অটুট রেখে তাজা ঝালমুড়ি কী ভাবে পাঠানো সম্ভব হবে, তার উপায় খুঁজে বার করাই আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ৷ এই […]