হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি, আতঙ্কে হুড়োহুড়ি
হোয়াইট হাউস থেকে ঢিল ছোড়া দূরত্বে পেনসিলভেনিয়া অ্যাভেনিউ নর্থওয়েস্ট। এ দিন সন্ধ্যায় সেখান থেকেই গুলির শব্দ শোনা যায়। কেঁপে ওঠে গোটা এলাকা। রীতিমতো শোরগোল পড়ে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সিএনএনের রিপোর্ট অনুযায়ী, অন্তত ডজন খানেক গুলির শব্দ শোনা গিয়েছে। সেই সময়ে হোয়াইট হাউসের নর্থ লনে ছিলেন কয়েক জন সাংবাদিক। X হ্যান্ডলে তাঁরা জানিয়েছেন, ঘটনার পরেই তাঁদের দৌড়ে প্রেস ব্রিফিং রুমে আশ্রয় নিতে বলেন নিরাপত্তারক্ষীরা।