জ্যৈষ্ঠ শুক্লা নবমীতে সর্বার্থ সিদ্ধি যোগ, জানুন আজকের রাশিফল
আজকের রাশিফল রবিবার ২৪ মে ২০২৬ (Horoscope Today)। চাঁদ আজ সিংহ রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুসারে আজ ভোর ৪টে ৩০ মিনিট পর্যন্ত থাকবে জ্যৈষ্ঠ শুক্লা নবমী তিথি।
আজ হর্ষণা যোগ ও বজ্র যোগের প্রভাব থাকছে। পাশাপাশি আজ থাকবে পূর্ব ফাল্গুনী ও উত্তর ফাল্গুনী নক্ষত্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবার হলো সূর্যদেবের দিন। আজ ভোর ৪টে ৫৩ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ১৪ মিনিটে সূর্যাস্ত হবে। সূর্যদেবের আশীর্বাদে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে।
আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।