আমেরিকা ফের ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। রবিবার সিচুয়েশন রুমে নাকি এই নিয়েই বৈঠকে বসতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঠিক তার আগে শনিবার কড়া হুঁশিয়ারি দিল ইরান। কোনও রাখঢাক না রেখে ইরানের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ বলে দিলেন, ‘এ বারে গুঁড়িয়ে দেব। ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে।’ একই সঙ্গে […]
মদনকে ‘কালারফুল বয়’ বলেছিলেন মমতা নিজেই। খুব সম্ভবত সেটা তাঁর বর্ণিল স্বভাব, সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি আর অনন্য ফ্যাশন সেন্সের জন্যই। তাঁর ‘ও লাভলি’ সংলাপ তো এখন গোটা রাজ্যে বিখ্যাত। তবে তৃণমূলে মদনের ভূমিকা ঠিক কী, সেই নিয়ে গত পাঁচ বছরে অনেক প্রশ্ন উঠেছে। কিন্তু যাই হোক, মদন কামারহাটি ছাড়েননি কোনও দিন। মাটি কামড়ে পড়ে […]
ভাইরাল ভিডিয়ো-তে দেখা যাচ্ছে, পর্তুগালের রাজধানী লিসবনের একটি পার্কে দু’জন যুবকের সঙ্গে কথা বলছেন আখতার। আচমকাই সেখানে হাজির হন কয়েক জন যুবক। কেউ কিছু বুঝে ওঠার আগেই আখতারকে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করেন তাঁরা। অবস্থা বেগতিক বুঝে ছুটতে শুরু করেন আখতার। কিন্তু রেহাই পাননি। তাঁর পিছু ধাওয়া করেন যুবকরা। একের পর এক ডিম ছুড়ে […]
উল্লেখ্য, গত ১২ মে ভোপালের কাটরা হিলস এলাকায় তাঁর শ্বশুরবাড়ি থেকে ত্বিষার মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। মৃতার শাশুড়ির দাবি করেছিলেন, ত্বিষা আত্মহত্যা করেছেন। তিনি মাদকাসক্ত ছিলেন। তবে তাঁর মা-বাবার অভিযোগ, পণের দাবিতে দীর্ঘদিন ধরেই মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিলেন তাঁদের মেয়ে। তার জেরেই ত্বিষাকে খুন করা হয়েছে। Source link
সুশান্ত রায় নামে ওই ব্যক্তির অভিযোগপত্রে শহরের তিনটি বহুতল নির্মাণে অনিয়মের বিষয়ে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, কয়েকটি ক্ষেত্রে সরকারি প্রকল্পের জমি বেআইনি ভাবে কয়েকটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট বিধি লঙ্ঘন এবং ভুয়ো ইনস্পেকশন, মিউটেশন রিপোর্ট তৈরির মতো পদক্ষেপ করা হয়েছে বলেও অভিযোগ। চিঠিতে মোট ছ’জনের নামে অভিযোগ আনা হয়েছে। […]
ইরান যে কোনও ভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না, তা-ও স্পষ্ট করে দিয়েছেন মার্কো রুবিও। তাঁর কথায়, ‘ইরানকে ইউরেনিয়াম হস্তান্তর করতেই হবে।’ একই সঙ্গে হরমুজ় প্রণালীতে কোনও টোল নেওয়া যাবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। অ্যাক্সিওসের রিপোর্ট অনুযায়ী, আমেরিকা এখনও চুক্তি করতে চায়। এই প্রসঙ্গে ট্রাম্প নিজেই বলেছেন, ‘এখনও অনেকেই চুক্তিতে আগ্রহী। তবে অনেকে যুদ্ধও শুরু […]
নন্দীগ্রাম ও হলদিয়া জুড়ে যাবে ব্রিজে। পূর্ব মেদিনীপুর জেলায় দীর্ঘ প্রতীক্ষা রয়েছে হলদি নদীর উপর এই ব্রিজ হওয়া নিয়ে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী হলদি নদীর উপর নন্দীগ্রাম -হলদিয়া ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। শনিবার এই ব্রিজের জন্য প্রাথমিক সমীক্ষা করল প্রশাসন। বাশুলিচক ও কেন্দ্যামারিতে সমীক্ষা হয়েছে। উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমার SDO, জেলার সরকারি ইঞ্জিনিয়ার-আধিকারিকরা। […]
কলকাতায় ট্রামের ভবিষ্যৎ নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক স্বপন দাশগুপ্ত?Image Credit: TV9 Bangla কলকাতা: কলকাতার ঐতিহ্য ট্রাম। সেই ট্রামই তিলোত্তমার বুখ থেকে কার্যত হারিয়ে গিয়েছে। ট্রাম বলে কোনও কিছু যে একদিন কলকাতার রাজপথে চলত, তা কি স্মৃতির অতলে হারিয়ে যাবে? নতুন সরকারই কি ট্রামকে বাঁচিয়ে রাখতে কোনও পদক্ষেপ করবে? এই সব প্রশ্ন যখন উঠছে, তখন […]
বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেবরাজের মামলা লড়ায় প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে বর্ষীয়ান বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, “বিকাশবাবুরই দায়িত্ব নেওয়া উচিৎ উত্তর দেওয়ার। ব্যাখ্যা দেওয়া উচিৎ। পেশাটাই সবথেকে বড় নয়। সমাজ-জীবনও ভাবতে হয়। এটা এড়িয়ে যাওয়া যায় কি না, তিনি ভাববেন। তবে বিকাশবাবুর সঙ্গে কথা না বলে কোনও মন্তব্য করব না।”