পর্তুগালে এনসিপি নেতার মাথায় ডিম, অস্ত্র-সহ হামলার অভিযোগ, ভাইরাল ভিডিয়ো
ভাইরাল ভিডিয়ো-তে দেখা যাচ্ছে, পর্তুগালের রাজধানী লিসবনের একটি পার্কে দু’জন যুবকের সঙ্গে কথা বলছেন আখতার। আচমকাই সেখানে হাজির হন কয়েক জন যুবক। কেউ কিছু বুঝে ওঠার আগেই আখতারকে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করেন তাঁরা। অবস্থা বেগতিক বুঝে ছুটতে শুরু করেন আখতার। কিন্তু রেহাই পাননি। তাঁর পিছু ধাওয়া করেন যুবকরা। একের পর এক ডিম ছুড়ে মারতে থাকেন তাঁরা।