‘রবিবারের মধ্যে স্পষ্ট হয়ে যাবে…’, ইরানের আকাশে ফের যুদ্ধের মেঘ, বড় দাবি ট্রাম্পের
ইরান যে কোনও ভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না, তা-ও স্পষ্ট করে দিয়েছেন মার্কো রুবিও। তাঁর কথায়, ‘ইরানকে ইউরেনিয়াম হস্তান্তর করতেই হবে।’ একই সঙ্গে হরমুজ় প্রণালীতে কোনও টোল নেওয়া যাবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। অ্যাক্সিওসের রিপোর্ট অনুযায়ী, আমেরিকা এখনও চুক্তি করতে চায়। এই প্রসঙ্গে ট্রাম্প নিজেই বলেছেন, ‘এখনও অনেকেই চুক্তিতে আগ্রহী। তবে অনেকে যুদ্ধও শুরু করতে চান।’