Home Archives - Page 518 of 11580 - 24 Ghanta Bangla News
Home

চোরবাগানের ঘটনায় শোকপ্রকাশ মোদীর, মৃতদের ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা, আহতদের ৫০ হাজার

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে দমকল, কলকাতা পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। আহত দর্শনার্থীদের উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫ জন। দুর্ঘটনার পরেই চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়েছে।

Home

চোরবাগান বিপর্যয়ের জের, দিল্লির ‘মিনি কলকাতা’র সব পুজোয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা

সপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগানের পুজোমণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার রেশ পৌঁছে গিয়েছে দিল্লিতেও। রাজধানীর ‘মিনি কলকাতা’ হিসেবে পরিচিত চিত্তরঞ্জন পার্কের সব পুজোয় নেওয়া হচ্ছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। ভিড় নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হচ্ছে বিশেষ ‘এসওপি’। নিযুক্ত করা হচ্ছে বেসরকারি নিরাপত্তারক্ষীদের। একই ধরনের পদক্ষেপ করার ভাবনায় করোলবাগ, গ্রেটার কৈলাস, নয়ডা কালিবাড়ি-সহ অন্যান্য […]

Home

‘নগরপালের পদত্যাগ চাই!’ চোর বাগান দুর্ঘটনায় দাবি কুনালের

কলকাতা: দেবীপক্ষের উৎসবের মধ্যেই উত্তর কলকাতার চোরবাগানে (Kunal Ghosh)মর্মান্তিক দুর্ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের বেরনোর গেটে ভিড়ের চাপে পদপিষ্টের… কলকাতা: দেবীপক্ষের উৎসবের মধ্যেই উত্তর কলকাতার চোরবাগানে (Kunal Ghosh)মর্মান্তিক দুর্ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের বেরনোর গেটে ভিড়ের চাপে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয় বলে জানা […]

Home

শুধু মনিটর নয়, ৫০০ কোটির লক্ষ্যে ViewSonic! এলইডি ব্যবসায় দ্বিগুণ বৃদ্ধির দাবি

নয়াদিল্লি: এত দিন ভিউসোনিক বললেই অধিকাংশ ক্রেতার মনে পড়ত কম্পিউটার মনিটর কিংবা প্রজেক্টরের কথা। কিন্তু ভারতের বাজারে এবার সেই পরিচিত গণ্ডি ছাড়িয়ে বড়সড় সম্প্রসারণের পরিকল্পনা করছে সংস্থাটি। এলইডি ডিসপ্লে, ডিজিটাল সাইনেজ, বড় ইন্টারঅ্যাকটিভ প্যানেল এবং পেশাদার অডিও-ভিজ্যুয়াল প্রযুক্তির বাজারে জোর বাড়াচ্ছে ভিউসোনিক। বিশেষ নজর রয়েছে সরকারি প্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্পোরেট ক্ষেত্রের উপর। ২০২৬ সালের […]

Home

Amit Shah: চোরবাগানের বিপর্যয়ে শোকপ্রকাশ শাহের, মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা, স্থগিত সব কর্মসূচি, যাবেন হাসপাতালে | Amit Shah Expresses Grief Over Chore Bagan Durga Puja Pandal Stampede

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কলকাতা: চোরবাগান সর্বজনীনে বিপর্যয়ের ঘটনায় শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন তিনি। একইসঙ্গে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। পরিস্থিতির উপর নজর রাখছেন। শাহ জানান, রবিবার রাজ্যে যা কর্মসূচি ছিল, তাও আপাতত স্থগিত রাখা হয়েছে। এক্স হ্যান্ডেলে বাংলায় পোস্ট করে লেখেন, […]

Home

Chorbagan Pandal Stampede: সন্ধ্যা ৭টা ৪০ মিনিট! আসলে ঠিক কী ঘটেছিল চোরবাগান সর্বজনীনে? কীভাবে মৃত্যু ২০ জনের? | Chorbagan Pandal Stampede: Kolkata Chorbagan Pandal Accident: Sudden Rain Triggers Crowd Surge, Part of Structure Collapses

কলকাতা: সন্ধ্যা ৭টা ৪০ মিনিট! সপ্তমীর সন্ধ্যায় আকস্মিক বৃষ্টি। সে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। ভিড় উপেক্ষা করেই শহরের বড় পুজোগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। চোরবাগান সর্বজনীনেও গত কয়েকদিনে প্রচুর ভিড়। বৃষ্টি যখন শুরু হয়, বাঁচতে হুড়মুড় করে মণ্ডপে ঢুকে পড়েন দর্শনার্থীরা। তাতেই ভয়ঙ্কর দুর্ঘটনা। চোরবাগান সর্বজনীনের উদ্যোক্তা প্রীতম সরকার বলেন, “বৃষ্টিটা যখন শুরু […]

Home

দেবীপক্ষে অঘটন তিলোত্তমায়! চোর বাগানে পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত মৃত ১৮

কলকাতা: দুর্গাপুজোর আনন্দের মধ্যেই সপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগানে (Chorbagan)নেমে এল আতঙ্ক। প্রতিমা দর্শনের জন্য উপচে পড়া ভিড়, তার সঙ্গে বৃষ্টি এই দুইয়ের জেরে চোরবাগান… কলকাতা: দুর্গাপুজোর আনন্দের মধ্যেই সপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগানে (Chorbagan)নেমে এল আতঙ্ক। প্রতিমা দর্শনের জন্য উপচে পড়া ভিড়, তার সঙ্গে বৃষ্টি এই দুইয়ের জেরে চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের বেরনোর গেটে […]

Home

চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনা, আমজনতার জন্য হেল্পলাইন নম্বর চালু লালবাজারের

প্রথম সপ্তমীর সন্ধ্যায় ভিড়ের চাপে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হলো চোরবাগান সর্বজনীনে। তার জেরে একাধিক দর্শনার্থী গুরুতর জখম। অসমর্থিত সূত্রে খবর, প্রায় ১৭ জনের মৃত্যু হয়েছে। তবে রাজ্য সরকারের তরফে এই নিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। বহু দর্শনার্থীকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই পরিস্থিতিতে দু’টি হেল্পলাইন নম্বর চালু করল লালবাজার। লালবাজারের […]

Home

১৬০ পিএস শক্তি, ২৯ কিমি মাইলেজ! Duster Hybrid-কে টক্কর মারুতি-টয়োটার

নয়াদিল্লি: শক্তিশালী ইঞ্জিন, দুটি বৈদ্যুতিক মোটর এবং প্রতি লিটারে ২৯ কিলোমিটার মাইলেজের দাবি। নতুন রেনো ডাস্টার হাইব্রিড নিয়ে ভারতের কমপ্যাক্ট এসইউভি বাজারে প্রতিযোগিতা বাড়তে চলেaছে। ১৬.৯৯ লক্ষ টাকা থেকে শুরু হওয়া এই গাড়িটি সরাসরি টক্কর দেবে মারুতি ভিক্টোরিস হাইব্রিড, মারুতি গ্র্যান্ড ভিটারা হাইব্রিড এবং টয়োটা হাইরাইডার হাইব্রিডের সঙ্গে। এত দিন এই বিভাগে জাপানি সংস্থাগুলির দাপট […]

Home

চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যু বৈদ্যবাটীর তরুণীর| Ei Samay

শনিবার সন্ধেয় আচমকা বৃষ্টির কারণে চোরবাগানের পুজোয় দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি সৃষ্টি হয়। যার ফলে মণ্ডপের ভেতরে পদপিষ্টের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭। তবে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। ২৬ বছরের শ্রীপর্ণা পোদ্দার বৈদ্যবাটীর বাসিন্দা। সকাল সাড়ে সাতটায় বাড়ি থেকে বেরিয়ে, কলকাতার অন্য কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে, সন্ধেয় এসে […]