চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনা, আমজনতার জন্য হেল্পলাইন নম্বর চালু লালবাজারের
প্রথম সপ্তমীর সন্ধ্যায় ভিড়ের চাপে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হলো চোরবাগান সর্বজনীনে। তার জেরে একাধিক দর্শনার্থী গুরুতর জখম। অসমর্থিত সূত্রে খবর, প্রায় ১৭ জনের মৃত্যু হয়েছে। তবে রাজ্য সরকারের তরফে এই নিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। বহু দর্শনার্থীকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই পরিস্থিতিতে দু’টি হেল্পলাইন নম্বর চালু করল লালবাজার।
লালবাজারের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, উত্তর কলকাতায় চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে দুর্ঘটনা সংক্রান্ত যে কোনও তথ্য জানতে 18003455678 এবং 03322141310 নম্বরে ফোন করতে পারেন রাজ্যবাসী। চোরবাগানে যাওয়ার পর থেকে অনেকেই আত্মীয়স্বজনের খোঁজ পাচ্ছেন না। তাঁরাও এই নম্বরে যোগাযোগ করতে পারেন বলে জানানো হয়েছে।
পুলিশ ও চোরবাগান সর্বজনীন সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যায় ঝেঁপে বৃষ্টি শুরু হয়। রাস্তায় ছিল তীব্র যানজট। সেই সময়ে আচমকাই চোরবাগান সর্বজনীনের মণ্ডপের ভিতরে তীব্র হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বৃষ্টি থেকে বাঁচতে অনেকেই মণ্ডপের ভিতরে ঢোকার চেষ্টা করেন। তখন পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয় বলে সূত্র মারফত জানা গিয়েছে।
বিস্তারিত আসছে…