চোরবাগানের ঘটনায় শোকপ্রকাশ মোদীর, মৃতদের ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা, আহতদের ৫০ হাজার
সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে দমকল, কলকাতা পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। আহত দর্শনার্থীদের উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫ জন। দুর্ঘটনার পরেই চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়েছে।