আমির ও গৌরীর পরিচয় কিন্তু আজকের নয়। অভিনেতার দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ২৫ বছর আগে বেঙ্গালুরুতে তাঁদের প্রথম আলাপ হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে জীবন তাঁদের দুজনকে দুটি ভিন্ন পথে নিয়ে যায় এবং তাঁদের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর ২০২৪ সালের শুরুর দিকে আমিরের খুড়তুতো বোন নুজহাত খানের মাধ্যমে তাঁরা আবারও একে অপরের […]