ভূমিকম্পে পরিবারকে হারালেও বেঁচে রোনাল্দোকে ঘিরে স্বপ্ন, ভেনেজ়ুয়েলার খুদের পাশে CR7 - 24 Ghanta Bangla News
Home

ভূমিকম্পে পরিবারকে হারালেও বেঁচে রোনাল্দোকে ঘিরে স্বপ্ন, ভেনেজ়ুয়েলার খুদের পাশে CR7

Spread the love

ক্রিস্তিয়ানো রোনাল্দো (Cristiano Ronaldo) শুধু গোলের রেকর্ড গড়েই নয়, নিজের মানবিক আচরণের মাধ্যমেও বারবার মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছেন। এ বারও তার ব্যতিক্রম হলো না। ভয়াবহ ভূমিকম্পে পরিবার হারানো এবং একটি পা হারানো ভেনেজুয়েলার (Venezuela) কিশোর আন্দ্রেস মিয়েলেসের (Andres Mieles) পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা পাঠালেন পর্তুগাল (Portugal) অধিনায়ক। শুধু শুভেচ্ছা জানানোতেই থেমে থাকেননি, সুস্থ হয়ে উঠলে নিজের ম্যাচ দেখার আমন্ত্রণ এবং সরাসরি দেখা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

গত জুন মাসের ভয়াবহ ভূমিকম্পে মুহূর্তের মধ্যে বদলে যায় আন্দ্রেসের জীবন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিল ছোট্ট ছেলেটি। দীর্ঘ চেষ্টার পর উদ্ধারকর্মীরা তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু সেই লড়াইয়ে সে হারিয়েছে নিজের পরিবারকে। গুরুতর আঘাতের কারণে চিকিৎসকরা তার একটি পা কেটে ফেলতেও বাধ্য হতে হয়েছেন। এত বড় বিপর্যয়ের মধ্যেও আন্দ্রেসের হৃদয়ে বেঁচে ছিল একটি স্বপ্ন। সেই স্বপ্ন ছিল তাঁর প্রিয় ফুটবলার রোনাল্দোর সঙ্গে কোনও না কোনও ভাবে যুক্ত হওয়ার।

ছোট্ট ভক্তের জন্য রোনাল্দোর বিশেষ বার্তা

আন্দ্রেসের গল্প জানার পর তার জন্য একটি ব্যক্তিগত ভিডিয়ো বার্তা রেকর্ড করেন রোনাল্দো। সেখানে তিনি বলেন, ‘হ্যালো আন্দ্রেস, কেমন আছো? তোমাকে হাগ (আলিঙ্গন) পাঠাতেই এই ভিডিয়োটি করছি। আমি জানি তুমি আমার অনেক বড় ভক্ত। তুমি সুস্থ হয়ে উঠলে তোমাকে আমার একটি ম্যাচ দেখতে আমন্ত্রণ জানাতে চাই। আশা করি সেই দিনটা তুমি উপভোগ করবে। আমি তোমার সঙ্গে দেখা করতে সত্যিই চাই। অনেক ভালোবাসা রইল, বন্ধু।’

রোনাল্দোর এই কয়েকটি বাক্যই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিশ্বের নানা প্রান্তের ফুটবলপ্রেমীরা তাঁর এই উদ্যোগের প্রশংসা করেছেন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, শুধু ভিডিয়ো বার্তাই নয়, নিজের স্বাক্ষর করা পর্তুগাল জাতীয় দলের একটি জার্সিও আন্দ্রেসের কাছে পাঠাচ্ছেন তিনি।

সোশ্যাল মিডিয়ার প্রচারেই পৌঁছল বার্তা

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আন্দ্রেস জানিয়েছিল, তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল ক্রিস্তিয়ানো রোনাল্দোর পানিনি (Panini) বিশ্বকাপ স্টিকার সংগ্রহ করা। ভূমিকম্পে তার প্রিয় স্টিকার অ্যালবামটিও হারিয়ে যায়।

এই কথাই দ্রুত ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। হাজার হাজার ফুটবলপ্রেমী রোনাল্দোকে ট্যাগ করে আন্দ্রেসের গল্প তাঁর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। অনেকেই আশা করেছিলেন, হয়তো কোনও ভাবে এই খবর রোনাল্দোর নজরে আসবে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। আর সেই গল্প শোনার পর রোনাল্দো ব্যক্তিগত ভাবে সাড়া দিয়েছেন, তা ছোট্ট আন্দ্রেসের জন্য যেমন স্মরণীয় হয়ে থাকবে, তেমনই ফুটবলপ্রেমীদের কাছেও এক বিশেষ উদাহরণ হয়ে থাকবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *