স্টলে দুর্গাপুজো লিখতেই হবে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেও মাথা ঘামাচ্ছে না সিপিএম - 24 Ghanta Bangla News
Home

স্টলে দুর্গাপুজো লিখতেই হবে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেও মাথা ঘামাচ্ছে না সিপিএম

Spread the love

তবে এ বার রাজ্যে পাল্টেছে সরকার। তারা দিয়েছে নতুন ধরনের নির্দেশ। প্রশ্ন হলো, জেলা সিপিএম নেতৃত্ব কি স্টলে ‘দুর্গাপুজো’ শব্দবন্ধনী ব্যবহার করবেন? জেলা নেতৃত্ব জানাচ্ছেন, কোথায় লেখা হবে সেই শব্দ, সেটাই তো এখনও স্পষ্ট নয়। ফলে আগে থেকে তা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। পুরুলিয়া জেলা সিপিএমের সম্পাদক প্রদীপ রায় বলছেন, ‘এ বারও পুজোয় বইয়ের স্টল দেওয়া হবে। বরং গতবার ছিল সাতটি স্টল। এ বার সেই স্টলের সংখ্যা বাড়বে।’ সেই স্টলে কি লেখা থাকবে দুর্গাপুজো? প্রদীপের মন্তব্য, ‘এখনও সেটা নিয়ে ভাবিনি। এটা নিয়ে আমাদের আলাদা বৈঠক হবে। তার পরেই ঠিক করব।’ যোগ করেন, ‘অগস্ট মাসে মুজফ্ফর আহমেদের জন্মদিন উপলক্ষে পুরুলিয়া শহরে দু’দিনের বই বাজার হয়েছিল। প্রচুর মানুষ বই দেখেছেন, কিনেছেন। পুজোয় আমাদের স্টলগুলিতে বই বিক্রির মাত্রা বাড়ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *