অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে দুশ্চিন্তা? স্টেটাস চেক করার সহজ উপায় জেনে নিন - 24 Ghanta Bangla News
Home

অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে দুশ্চিন্তা? স্টেটাস চেক করার সহজ উপায় জেনে নিন

Spread the love

কলকাতা: অবশেষে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আবেদনকারীদের জন্য সুখবর। এতদিন টাকা না পাওয়া নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা কাটাতে সরকারি পোর্টালে যুক্ত হল আবেদনের বর্তমান…

কলকাতা: অবশেষে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আবেদনকারীদের জন্য সুখবর। এতদিন টাকা না পাওয়া নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা কাটাতে সরকারি পোর্টালে যুক্ত হল আবেদনের বর্তমান অবস্থা বা ‘স্টেটাস’ দেখার সুবিধা। গত ১ জুলাই রাজ্য সরকার ১ কোটি ৩২ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেও, অনেকেই টাকা না পাওয়ায় দুশ্চিন্তায় ছিলেন। এবার বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে জেনে নিতে পারবেন, আপনার আবেদন গৃহীত হয়েছে নাকি বাতিল করা হয়েছে।

আবেদনকারীদের সুবিধার্থে রাজ্য সরকার তাদের অফিসিয়াল পোর্টালে এই বিশেষ ফিচারটি যুক্ত করেছে। পুরো প্রক্রিয়াটি নিচে দেওয়া হল-

১. প্রথমেই আপনাকে যেতে হবে সরকারি ওয়েবসাইট: socialregistry.gov.in-এ।
২. হোম পেজ থেকে ‘Access Citizen Portal’ অপশনে ক্লিক করতে হবে।
৩. এরপর একটি নতুন পেজ খুলবে, সেখানে আপনার জেলা নির্বাচন করুন (কলকাতার ক্ষেত্রে KMC নির্বাচন করবেন)।
৪. যে মোবাইল নম্বরটি দিয়ে ফর্ম ফিলআপ করেছিলেন, সেটি দিয়ে লগ ইন করতে হবে। আপনার ফোনে একটি ওটিপি (OTP) আসবে, সেটি বসিয়ে পরের পেজে যেতে হবে।
৫. লগ ইন হওয়ার পর আপনি আপনার আবেদনের নম্বর এবং পরিবারের প্রধানের নামের নিচে আপনার নাম ও স্টেটাস দেখতে পাবেন।

স্টেটাসের অর্থ

‘Application In Process’: এর অর্থ আপনার নথিপত্র সফলভাবে যাচাই হয়েছে। অর্থাৎ আপনার আবেদন গৃহীত হয়েছে এবং দ্রুত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে।

‘Application Rejected’: এর অর্থ কোনো ত্রুটির কারণে আপনার আবেদনটি বাতিল করা হয়েছে।

কেন বাতিল হতে পারে আবেদন?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, বেশ কিছু নির্দিষ্ট কারণে আবেদন বাতিল হয়েছে। মূলত, ভারতীয় নাগরিক না হলে, আধার বা ভোটার কার্ডের তথ্যে ভুল থাকলে, আয়কর প্রদানকারী হলে বা সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও ভিন্ন ঠিকানায় বসবাস বা নাম দ্বিত্ব থাকার কারণেও অনেক কার্ড বাতিল করা হয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, কেন আবেদন বাতিল হল, তার কারণ আপাতত পোর্টালে বিস্তারিতভাবে লেখা থাকছে না। তবে অন্নপূর্ণা যোজনার পোর্টালটিতে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যোগ করা হচ্ছে। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই বাতিলের কারণ জানার পাশাপাশি পুনরায় আবেদন করার সুযোগও পাওয়া যাবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *