EPFO Update: UAN অ্যাক্টিভেশন আর হবে না ওয়েবসাইটে, PF গ্রাহকদের জন্য কী বদলাল নিয়ম?
আপগ্রেড ও রক্ষণাবেক্ষণের জন্য বেশ কয়েকদিন বন্ধ থাকার পরে এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন (EPFO) আবার চালু করেছে তাদের Unified Member Portal। নতুন ডিজ়াইন, উন্নত নিরাপত্তা এবং আরও দ্রুত পরিষেবা দেওয়ার লক্ষ্যে পোর্টালে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। তবে সবচেয়ে বড় বদল হলো, এখন থেকে EPFO-র ওয়েবসাইটে আর UAN (Universal Account Number) অ্যাক্টিভেট করা যাবে না। শুধু তাই নয়, ওয়েবসাইট থেকে নতুন UAN তৈরির সুবিধাও তুলে দেওয়া হয়েছে।