Home Archives - Page 2783 of 11856 - 24 Ghanta Bangla News
Home

টানা ১১ দিনের উড়ানে ১৩ হাজার কিমি পার, গিনেস রেকর্ডে নাম চার মাসের পাখির

বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্রতি বছর লক্ষ লক্ষ পরিযায়ী পাখি ‘ইস্ট এশিয়ান-অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে’ নামে পরিচিত বিশাল এক পরিযানপথ ব্যবহার করে শীতের জায়গা থেকে উষ্ণ জায়গায় সরে যায়। এই আকাশপথ আলাস্কা, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া ও নিউ জ়িল্যান্ডকে যুক্ত করেছে। বার-টেইলড গডউইটের লিমোসা ল্যাপোনিকা বাউয়েরি উপপ্রজাতি পশ্চিম আলাস্কায় প্রজনন করে এবং অপ্রজননের মরশুমে নিউ জ়িল্যান্ড ও দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় চলে যায়। প্রায় […]

Home

প্রয়াত কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ, একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কেন্দ্রের, কেন জানেন?

ভারতে শোক পালনের কারণ শেখ হামাদের আমলেই ভারত ও কাতারের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছয়। বিশেষ করে জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগে দুই দেশের অংশীদারিত্ব উল্লেখযোগ্য ভাবে বাড়ে। কাতার ভারতের অন্যতম বৃহৎ এলএনজি সরবরাহকারী দেশে পরিণত হয়। পাশাপাশি কাতারে ভারতীয় প্রবাসীদের সংখ্যাও দ্রুত বাড়তে থাকে। ১৯৯৯, ২০০৫ এবং ২০১২ সালে তিনবার ভারত সফরে এসেছিলেন হামাদ। সেই সময়ে […]

Home

ভিয়েতনাম ভারতীয় পর্যটকদের ভিড়, তিন বছরে বেড়েছে ৬ গুণ

কুবলয় বন্দ্যোপাধ্যায় সাও সমুদ্রসৈকতের মতো সাদা বালি এবং অজস্র লাক্সারি রিসর্টে ভরা ভিয়েতনামের ফু কোক থেকে দুর্ঘটনার খবরটা যখন ভারতে এসে পৌঁছল, তখন দুপুর। গালফ অফ থাইল্যান্ডে স্পিডবোট ডুবে বহু ভারতীয় মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খবরটা পাওয়া মাত্রই বাংলা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্নাটক, দিল্লি এবং অন্য আরও কয়েক জায়গার পর্যটন দপ্তরে পর পর […]

Home

বিমানবন্দরে মসজিদ রাখা যায় না, বার্তা শুভেন্দুর, সরব শমীকও

উল্লেখ্য, সম্প্রতি যে বৈঠকে বিমানবন্দরের ভিতরে থাকা মসজিদে স্থানীয়দের প্রবেশ নিয়ে আলোচনা হয়েছে, সেখানে মসজিদ কমিটির অন্যতম পৃষ্ঠপোষক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সেই নিষেধাজ্ঞার বিরোধিতা করেননি। এ নিয়ে রবিবার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে। উনি (সিদ্দিকুল্লা) খুব নরম নরম কথা বলেছেন। আগের সরকার হলে উনি ধমকাতেন।’ Source link

Home

‘নিয়োগে নাক গলাবেন না’, বার্তা মুখ্যমন্ত্রীর

সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর মন্তব্য, কয়েকটি বিন্দুর উপরে বিজেপি এ বার ভোটে জিতেছে। যার মধ্যে রয়েছে তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, স্বজনপোষণের বিরুদ্ধে আন্দোলন এবং রাষ্ট্রীয় সুরক্ষা ও সনাতনী আবেগ। পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি রাজ্যের মধ্যে সব থেকে বেশি শতাংশ ভোট পেয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘২০১৯–এ এখানে বিজেপি ৩৭ শতাংশ ভোট পেয়েছিল। ২০২১-এ ৪৪ শতাংশ আর […]

Home

Bakkhali trawler accident: খোঁজ মিলল শঙ্করপুরের নিখোঁজ ট্রলারের, মৃত ২, সন্ধান নেই ১৪ মৎস্যজীবীর | Shankarpur Fishing Trawler ‘Maa Kali’ Found Sunken Near Bakkhali

উদ্ধার হয়েছে ট্রলারটিImage Credit: TV9 Bangla বকখালি ও শঙ্করপুর: আট দিন ধরে চলা রুদ্ধশ্বাস তল্লাশির পর অবশেষে বঙ্গোপসাগরে নিখোঁজ ‘মা কালী’ ট্রলারের সন্ধান মিলল। দক্ষিণ ২৪ পরগনার বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বাঘেরচরের কাছে ডুবন্ত অবস্থায় ট্রলারটিকে শনাক্ত করা হয়। রবিবার বনদফতর, গোবর্ধনপুর কোস্টাল থানা, সুন্দরবন পুলিশ, উপকূল রক্ষী বাহিনী এবং স্থানীয় মৎস্যজীবী […]

Home

ভোটার তালিকায় নাম তুলতে নতুন নিয়ম, দিতে হবে বাবা-মায়ের SIR তথ্যও, ফর্ম ৬-এ জুড়ল নতুন বিভাগ

প্রথম বা দ্বিতীয় বিকল্প বেছে নিলে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র, ভোটগ্রহণ কেন্দ্র (পোলিং বুথ) এবং ভোটার তালিকায় থাকা ক্রমিক নম্বরও জানানো বাধ্যতামূলক। সেই তথ্য না থাকলে তৃতীয় বিকল্প বেছে নিতে পারবেন আবেদনকারী। নির্বাচন কমিশনের দাবি, বিহারে প্রথম এই ব্যবস্থা চালু হয়েছিল। পরে যে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR হয়েছে, সেখানেও একই নিয়ম কার্যকর করা হয়েছে। […]

Home

পানশালায় অগ্নিকাণ্ডে মৃত ২৭

থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের একটি রেস্তোরাঁ-কাম-পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার গভীর রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। রাতেই ঘটনাস্থলে ঘটনাস্থল পরিদর্শন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে ব্যাঙ্কক […]

Home

স্ত্রী চলে যাওয়ার পরে দুই সন্তানকে হত্যা করে চরম পদক্ষেপ তামিলনাড়ুর যুবকের

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মারিয়া মাইকেল (Maria Michael)। ৪০ বছর বয়সি ওই ব্যক্তি সিরুপাদুর সাভেরিয়ারপুরামের বাসিন্দা। আত্মহত্যা করা আগে মেয়ে মারিয়া নিরোশা (১৪) এবং পুত্র মারিয়া কেনিস্টন (১২)কে খুন করেন তিনি। ওই দু’জনেই একটি বেসরকারি স্কুলের পড়ুয়া। তাঁদের সঙ্গে থাকতেন মারিয়া মাইকেলের বাবা অ্যান্থনি মুথু-ও।জানা গিয়েছে, দিন কয়েক আগেই পালিয়ে গিয়েছেন মারিয়ার স্ত্রী সবিতা […]

Home

বন্ধ থাকা তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার বিপুল পরিমাণ সরকারি নথি

বিজেপি নেতাদের দাবি, ওই কার্যালয় খুলে দেখা যায় একটি ঘরের আলমারি খোলা অবস্থায় রয়েছে এবং সেখানে থাকা কম্পিউটারটি নেই। একই সঙ্গে ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিপুল পরিমাণ ডিজিটাল রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র, মৎস্যজীবী পরিচয়পত্র-সহ বিভিন্ন সরকারি নথি। অধিকাংশ নথিই এলাকার বাসিন্দাদের বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে বলে দাবি বিজেপির। সাধারণ মানুষের সরকারি নথি দলীয় কার্যালয়ে […]