স্ত্রী চলে যাওয়ার পরে দুই সন্তানকে হত্যা করে চরম পদক্ষেপ তামিলনাড়ুর যুবকের
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মারিয়া মাইকেল (Maria Michael)। ৪০ বছর বয়সি ওই ব্যক্তি সিরুপাদুর সাভেরিয়ারপুরামের বাসিন্দা। আত্মহত্যা করা আগে মেয়ে মারিয়া নিরোশা (১৪) এবং পুত্র মারিয়া কেনিস্টন (১২)কে খুন করেন তিনি। ওই দু’জনেই একটি বেসরকারি স্কুলের পড়ুয়া। তাঁদের সঙ্গে থাকতেন মারিয়া মাইকেলের বাবা অ্যান্থনি মুথু-ও।জানা গিয়েছে, দিন কয়েক আগেই পালিয়ে গিয়েছেন মারিয়ার স্ত্রী সবিতা রনিগাম। মারিয়া ছিলেন একজন ট্রাক চালক। সেখানকার এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন সবিতা। তাঁর সঙ্গেও স্ত্রী পালিয়ে গিয়েছেন বলে জানার পরেই মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি।