এই সময়: অযোধ্যার রামমন্দিরে প্রণামী চুরির ঘটনায় ট্রাস্ট–সদস্য চম্পত রাই ও অনিল মিশ্রের বিরুদ্ধে তদন্তের দাবি ওঠায় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)–এর অস্বস্তি বেড়েছে, কারণ ট্রাস্টের নিয়ন্ত্রণ ভার মূলত ছিল হিন্দুত্ববাদী এই সংগঠনের হাতে। এ বার সেই প্রণামী চুরির ঘটনা নিয়ে পরোক্ষে ভিএইচপি–কেই কাঠগড়ায় তুলল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)–ও। এ দিকে, রামমন্দির ইস্যুতে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে […]