টানা ১১ দিনের উড়ানে ১৩ হাজার কিমি পার, গিনেস রেকর্ডে নাম চার মাসের পাখির - 24 Ghanta Bangla News
Home

টানা ১১ দিনের উড়ানে ১৩ হাজার কিমি পার, গিনেস রেকর্ডে নাম চার মাসের পাখির

Spread the love

বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্রতি বছর লক্ষ লক্ষ পরিযায়ী পাখি ‘ইস্ট এশিয়ান-অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে’ নামে পরিচিত বিশাল এক পরিযানপথ ব্যবহার করে শীতের জায়গা থেকে উষ্ণ জায়গায় সরে যায়। এই আকাশপথ আলাস্কা, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া ও নিউ জ়িল্যান্ডকে যুক্ত করেছে। বার-টেইলড গডউইটের লিমোসা ল্যাপোনিকা বাউয়েরি উপপ্রজাতি পশ্চিম আলাস্কায় প্রজনন করে এবং অপ্রজননের মরশুমে নিউ জ়িল্যান্ড ও দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় চলে যায়। প্রায় তিন লক্ষ ২৫ হাজার গডউইট এই পরিযানপথ ব্যবহার করে। এর মধ্যে প্রায় দেড় লক্ষই ওই উপপ্রজাতির।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *