খেলতে গিয়ে রিজ়ার্ভারের গর্তে পড়ে শিশুর মৃত্যু, নিউ টাউনে চাঞ্চল্য
রবিবার দুপুরে শিশুটি তার এক নাবালক দাদার সঙ্গে পাশের বাড়িতে খেলতে গিয়েছিল। অভিযোগ, সেই খেলার মাঝেই শিশুটি বাড়ি ফেরার সময়ে ওই রিজ়ার্ভারের কাছে চলে যায়। নির্মীয়মান বাড়ি, তাই রিজ়ার্ভারটির ঢাকনা ছিল না, প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল। শিশুটি ওই প্লাস্টিক ছিঁড়েই রিজ়ার্ভারের জলে পড়ে যায় বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।