পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মারিয়া মাইকেল (Maria Michael)। ৪০ বছর বয়সি ওই ব্যক্তি সিরুপাদুর সাভেরিয়ারপুরামের বাসিন্দা। আত্মহত্যা করা আগে মেয়ে মারিয়া নিরোশা (১৪) এবং পুত্র মারিয়া কেনিস্টন (১২)কে খুন করেন তিনি। ওই দু’জনেই একটি বেসরকারি স্কুলের পড়ুয়া। তাঁদের সঙ্গে থাকতেন মারিয়া মাইকেলের বাবা অ্যান্থনি মুথু-ও।জানা গিয়েছে, দিন কয়েক আগেই পালিয়ে গিয়েছেন মারিয়ার স্ত্রী সবিতা […]