কলকাতা লিগে কাদের দেখা যাবে বাগান অধিনায়কের ভূমিকায়? - 24 Ghanta Bangla News
Home

কলকাতা লিগে কাদের দেখা যাবে বাগান অধিনায়কের ভূমিকায়?

Spread the love

কলকাতা লিগের আগে কিয়ান নাসিরি, দ্বীপেন্দু বিশ্বাস, সুহেল আহমেদ ভাট ও অভিষেক সূর্যবংশীকে অধিনায়ক হিসেবে ঘোষণা করল মোহনবাগান সুপার জায়ান্ট।

সায়ন সেনগুপ্ত, কলকাতা: সোমবার থেকেই কলকাতা ফুটবল লিগের অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। নিজেদের ঘরের মাঠেই তারা খেলতে নামবে মামণি পাঠচক্রের বিরুদ্ধে। খাতায় কলমে প্রতিপক্ষের তুলনায় অনেকটাই এগিয়ে মেরিনার্সরা। বলাবাহুল্য, গত বেশ কয়েক মরসুমে খুব একটা আহামরি পারফরম্যান্স ছিল না মোহনবাগান সুপার জায়ান্টের। এমনকি আগের সিজনে কলকাতা ফুটবল লিগে ভালো পারফরম্যান্স করে চূড়ান্ত সাফল্য পাওয়ার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বাজিমাত করেছিল বিনো জর্জের ইস্টবেঙ্গল ফুটবল দল।

Also Read | East Bengal: ইস্টবেঙ্গলকে বিদায় জানিয়ে বিশেষ পোস্ট ইজ্জেজারি‌র

সেই ধাক্কা কাটির পরবর্তীতে আরএফডিএলে দাপুটে ফুটবল খেললে ও ট্রফি জয়ের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি ছোটদের পক্ষে। সেইসব ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। হিসাব অনুযায়ী দেখলে গত ২০১৮ সালে শেষবারের মতো এই খেতাব এসেছিল গঙ্গা পাড়ের তাঁবুতে। পরবর্তীতে বেশ কয়েকবার চেষ্টা করে ও কাজের কাজ কিছুই হয়নি। এবার সেই খেতাব ঘরে ফেরানোর চ্যালেঞ্জ বাস্তব রায়ের ছেলেদের। এক্ষেত্রে তার সঙ্গেই দলের দায়িত্ব পালন করে আসছেন নীলাঞ্জন গুহ। ম্যাচের আগেই এবার এই প্রিমিয়ার ডিভিশন লিগ তথা কলকাতা লিগের অধিনায়কদের নাম প্রকাশ করেছে ম্যানেজমেন্ট।

Also Read | I FIFA World Cup: পেনাল্টি মিসের পর খুনের হুমকি, এস্কোবার স্মৃতি ফিরল কলম্বিয়ার ফুটবলে

এক্ষেত্রে জানা গিয়েছে মোট চারজন ফুটবলারের নাম। যাদের মধ্যে রয়েছেন কিয়ান নাসিরি, দ্বীপেন্দু বিশ্বাস, সুহেল আহমেদ ভাট এবং অভিষেক সূর্যবংশী। এবার সমস্ত পরিসংখ্যানকে পিছনে ফেলে এই নয়া সিজনে কলকাতা লিগে সবুজ-মেরুন ব্রিগেড সাফল্য পায় কিনা সেটাই দেখার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *