ভিয়েতনাম ভারতীয় পর্যটকদের ভিড়, তিন বছরে বেড়েছে ৬ গুণ - 24 Ghanta Bangla News
Home

ভিয়েতনাম ভারতীয় পর্যটকদের ভিড়, তিন বছরে বেড়েছে ৬ গুণ

Spread the love

কুবলয় বন্দ্যোপাধ্যায়

সাও সমুদ্রসৈকতের মতো সাদা বালি এবং অজস্র লাক্সারি রিসর্টে ভরা ভিয়েতনামের ফু কোক থেকে দুর্ঘটনার খবরটা যখন ভারতে এসে পৌঁছল, তখন দুপুর। গালফ অফ থাইল্যান্ডে স্পিডবোট ডুবে বহু ভারতীয় মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খবরটা পাওয়া মাত্রই বাংলা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্নাটক, দিল্লি এবং অন্য আরও কয়েক জায়গার পর্যটন দপ্তরে পর পর ফোন আসা শুরু হয়েছিল। হওয়াই স্বাভাবিক। ২০২২ থেকে ২০২৫ — তিন বছরের এই সময়সীমায় ভিয়েতনামে ভারতীয় পর্যটকদের যাতায়াত বেড়েছে অন্তত ছ’গুণ। কেন্দ্রীয় পর্যটন দপ্তরের ডেটা বলছে, ২০২২–এ প্রায় এক লক্ষ ২৫ হাজার ভারতীয় ভিয়েতনাম বেড়াতে গিয়েছিলেন। ২০২৫–এ সেই সংখ্যা বেড়ে সাড়ে সাত লক্ষে পৌঁছেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *